1. : admin :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভাওয়ালগড় ইউনিয়নে বিজিএফ চাল বিতরণে সুষম বণ্টন" - যায়যায় সময়
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভাওয়ালগড় ইউনিয়নে বিজিএফ চাল বিতরণে সুষম বণ্টন”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক:
যায়যায় সময়
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারের বিশেষ উদ্যোগে ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় এবং তত্ত্বাবধানে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ (VGF) চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

চাল বিতরণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা কলেজ মাঠে, যেখানে সকাল থেকেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সুবিধাভোগীরা উপস্থিত হন। এ কার্যক্রমের যৌথভাবে ট্যাগ অফিসারসহ উদ্বোধন করেন ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সচিব হান্নান খান।
সরকারি বরাদ্দ অনুযায়ী, ভাওয়ালগড় ইউনিয়নের মোট ২০০০ জন কার্ডধারীকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে, যার মোট পরিমাণ ২০,০০০ কেজি। প্রত্যেক সুবিধাভোগীকে ইউনিয়ন পরিষদ থেকে পূর্বে বিতরণ করা কার্ডের ভিত্তিতে চাল সরবরাহ করা হয়।

চাল বরাদ্দের বিস্তারিত তথ্য নিম্নরূপ:

ক্রমিক বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি/প্রতিষ্ঠান চালের পরিমাণ (কেজি) কার্ড সংখ্যা

১. বিএনপি ২৫০০ কেজি ২৫০টি
২ .বাংলাদেশ জামায়াতে ইসলামি ২০০০ কেজি ২০০টি
৩. বাংলাদেশ হেফাজতে ইসলাম ৪০০ কেজি ৪০টি
৪ .ইউনিয়ন সমন্বয়ক ১০০০ কেজি ১০০টি
৫ .মোঃ শফিকুল ইসলাম (১নং ওয়ার্ড সদস্য) ১১৫০ কেজি ১১৫টি
৬. মোঃ আতাব উদ্দিন (২নং ওয়ার্ড সদস্য) ১১৫০ কেজি ১১৫টি
৭ . মোঃ শাজাহান মিয়া (৩নং ওয়ার্ড সদস্য) ১১৫০ কেজি ১১৫টি
৮ .মোঃ আবিদ হোসেন বাবুল (৪নং ওয়ার্ড সদস্য) ১৩৫০ কেজি ১৩৫টি
৯ .শেখ মোঃ এমদাদুল হক (৫নং ওয়ার্ড সদস্য) ১১৫০ কেজি ১১৫টি
১০. মোঃ আব্দুল জব্বার(৬নং ওয়ার্ড সদস্য) ১১৫০ কেজি ১১৫টি
১১. মোঃ সাইফুল ইসলাম (৭নং ওয়ার্ড সদস্য) ১৫১০ কেজি ১৫১টি
১২. মোছাঃ শাহনাজ পারভীন আক্তার (১,২,৩ নং ওয়ার্ড সদস্য) ১১৫০ কেজি ১১৫টি
১৩. শাহিদা আক্তার (৪,৫,৬ ওয়ার্ড সদস্য) ১১৫০ কেজি ১১৫টি
১৪. মোছাঃ নাজমুন নাহার রুনা (সংরক্ষিত নারী ওয়ার্ড (৭, ৮, ৯) ৩২০০ কেজি ৩২০টি

মোট বরাদ্দ: ২০,০০০ কেজি
মোট কার্ড: ২০০০টি

চাল বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রত্যেক সদস্য নিজ নিজ বরাদ্দ গ্রহণের সময় স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবু সাঈম মোল্লা, বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের  সাবেক ১ নং যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম আলামিন ও স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনেক সুবিধাভোগী জানান, ঈদের পূর্বে সরকারের এই সহায়তা তাদের পরিবারের জন্য এক বিশাল স্বস্তি নিয়ে এসেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »