1. : admin :
নিকলীতে সোয়াইজনী টি২০ ক্রিকেট লীগের শুভ উদ্বোধন  - যায়যায় সময়
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে নরুণ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সিনিয়র সাংবাদিক শাহ্ সামসুল হক রিপন সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জহিরুলকে মামলায় জড়ানোর অভিযোগ গাজীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে ক্রীড়ানুরাগী সেলিম ভূঁইয়া সন্ধান চাই: গাজীপুর বানিয়ারচালা থেকে মানসিক ভারসাম্যহীন উম্মে হানী নিখোঁজ সাংবাদিক মিলন মিয়া’র বাবা মফিজ উদ্দিনের জানাযা রোববার-১১ই অক্টোবর বাদ আসর অনুষ্ঠিত হইবে। সাংবাদিক মিলন মিয়ার বাবা মফিজ উদ্দিনের ইন্তেকালে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের শোক ঘরের বাইরে তালা, ভেতরে আগুন: গাজীপুরে যুবকের মৃত্যু ঘিরে রহস্য শ্রীপুরে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল বিভাগের নতুন পরিচালক ডা. মোহাম্মদ আলী আকবর পলান

নিকলীতে সোয়াইজনী টি২০ ক্রিকেট লীগের শুভ উদ্বোধন 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

নিকলীতে সোয়াইজনী টি২০ ক্রিকেট লীগের শুভ উদ্বোধন

মোঃ হাবিব মিয়া, হাওরাঞ্চল(কিশোরগঞ্জ) :

কিশোরগঞ্জের নিকলীতে সোয়াইজনী স্পোর্টস ক্লাবের উদ্যোগে টি২০ ক্রিকেট লীগের-২০২৫ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (৮ফেব্রুয়ারি) সকাল ১১ টায় নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রী কলেজ মাঠে ১২টি দল নিয়ে শুরু হয়।

আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এড. বদরুল মোমেন মিঠু।

কারার মোশারফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কামরুল হাসান ও মোঃ মঞ্জিল মিয়া।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন- অল- কাইয়ুম,নিকলী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মামুন মিয়া, উপজেলা জিসাস’র আহবায়ক মিয়া হোসেন , মোক্কাম্মেল আহসান, বংশাল সার্কেল কর কর্মকর্তা মুশফেকুর রহমান জোসেফ, গাজীপুর সার্কেল ভ্যাট কর্মকর্তা নাদিফ শাহারিয়ার সবুজ,রাঙ্গামাটির থানার ওসি হুমায়ুন কবির, নিকলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম,হবিগঞ্জ বিএডিসি ‘র ইন্জিনিয়ার এ এম রাকিবুল হক পাভেল, সাবেক ক্রিকেটার আবু ইমরান রানা সহ বিভিন্ন দলের খেলোয়াড়-কর্মকর্তা, দর্শক-সমর্থক, সাংবাদিকর ও গন্যমান্যব্যক্তিরা।

আজকের খেলা পরিচালনায় আম্পায়ারিং করেন শেখ হুমায়ুন তালুকদার ও শেখ রাসেল।

আয়োজকরা জানান, রঙিন পোশাক ও সাদা বলে ওয়ানডের টি ২০ নিয়মে ২০ ওভারের প্রতিদিনের খেলায় ৮টি দল পরষ্পরের বিরুদ্ধে রাউন্ড রবীন লীগ ভিত্তিতে খেলবে। প্রতি খেলায় সোয়াইজনী স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে ‘ম্যান অব দ্যা ম্যাচ’ পুরষ্কার প্রদান করা হবে।

উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে পঙ্খিরাজ ক্লাব,নিকলী বনাম শহীদ জিয়া স্মৃতি সংঘ, ভাটিবড়াটিয়া। টস জিতে প্রথমে শহীদ জিয়া স্মৃতি সংঘ ব্যাটিং করে ৮৬ রানে অলআউট হয়।জবাবে পঙ্খিরাজ ক্লাব ব্যাট করতে নেমে ৮ উইকেটে জয় লাভ করে। খেলা শেষে জয়সূচক ও মনোমুগ্ধকর ইনিংসের জন্য ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার গ্রহন করেন পঙ্খিরাজ ক্লাবের মো: মাহিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »