1. : admin :
নিকলীতে শীতার্তদের মাঝে ইউএনও'র কম্বল বিতরণ   - যায়যায় সময়
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

নিকলীতে শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ  

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

হাওরাঞ্চল (কিশোরগঞ্জ) প্রতিনিধি 

কিশোরগঞ্জে নিকলীতে শীতার্তদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার এর কম্বল বিতরণ ।

এতে খেটে খাওয়া ও হতদরিদ্র ছিন্নমূল মানুষ এবং বৃদ্ধরা পড়েছেন চরম বিপাকে। আর এসব মানুষের কথা বিবেচনা করেই নিকলী উপজেলা শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে নিকলী উপজেলা প্রশাসন ।

এসব মানুষের কষ্টের কথা চিন্তা করে কম্বল নিয়ে নিজেই শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র হিসেবে সরকারি কম্বল পৌঁছে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার।

রবিবার (৫জানুয়ারি) সকাল ১০টায় নিকলী সদর ইউনিয়ন প্রাঙ্গণে নিকলী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বাস্তবায়নে নিকলী সদর ইউনিয়ন সার্বিক সহযোগিতায় হতদরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিকলী সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির, ইউ ডি এফ দুর্গারাণী সাহা, অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।

নিকলী উপজেলা নির্বাহী অফিসার

পাপিয়া আক্তার বলেন, কয়েকদিন যাবত প্রচন্ড ঠান্ডা পড়েছে। এই কনকনে ঠান্ডায় খেটে খাওয়া, দুঃস্থ অসহায় ও দরিদ্র মানুষেরা খুবই কষ্ট হচ্ছে।

তাই তাদের কথা চিন্তা করে দ্রুত শীতের গরম কাপড় কম্বল নিয়ে তাদের পাশে দাঁড়ালাম। তাদেরকে এই প্রচন্ড শীতে গরম কাপড় কম্বল দিতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে। যেকোনো দুর্যোগপূর্ণ অবস্থায় সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য।যতদিন শীত থাকবে ততদিন আমরা অসহায় মানুষের পাশে এভাবে শীত বস্ত্র নিয়ে উপস্থিত হব। এবং সরকারি উদ্যোগের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

এদিকে এই কনকনে ঠান্ডায় শীতবস্ত্র কম্বল পেয়ে অসহায় শীতার্ত মানুষেরা অনেক খুশি হয়েছে এবং তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »