1. : admin :
নিকলীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিলে হামলাকারী আওয়ামীলীগ নেতা উত্তরা থেকে গ্রেফতার - যায়যায় সময়
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

নিকলীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিলে হামলাকারী আওয়ামীলীগ নেতা উত্তরা থেকে গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

হাওরাঞ্চল কিশোরগঞ্জ প্রতিনিধি

বিস্ফোরক মামলায় কিশোরগঞ্জের নিকলী উপজেলার আওয়ামী লীগ নেতা আল আমিনকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১ উত্তরা ও র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা রবিবার বিকাল সাড়ে ৩ টার দিকে যৌথ অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নং সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

তিনি নিকলী উপজেলার পূর্বগ্রাম গ্রামের গোলাপের ছেলে এবং নিকলী উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক।

র‌্যাব সূত্র জানায়, গত ১৯ জুলাই দুপুর ১ টার দিকে নিকলী উপজেলা সদরের নতুন বাজারগামী রাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা গণমিছিল বের করে। মিছিলে আল আমিনসহ কতিপয় দুষ্কৃতিকারী হামলা করে। তাদের হামলায় অনেকেই গুলিবিদ্ধ হয়ে আহত হন। আল আমিনসহ অন্যরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। আশেপাশের দোকানপাটেও তারা ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে। হামলার ঘটনায় শাহ আলম বাদী হয়ে গত ৭ সেপ্টেম্বর বিস্ফোরক আইনে নিকলী থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম জানান, মামলার পরিপ্রেক্ষিতে র‌্যাব কিশোরগঞ্জ ক্যাম্প ছায়াতদন্ত এবং জড়িতদের গ্রেফতারে পদক্ষেপ গ্রহণ করে। রবিবার বিকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নং সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ ব্যাপারে নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন বলেন,হামলার ঘটনায় শাহ আলম বাদী হয়ে গত ৭ সেপ্টেম্বর বিস্ফোরক আইনে নিকলী থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাব-১ উত্তরা ও র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা রবিবার বিকাল সাড়ে ৩ টার দিকে যৌথ অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নং সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে নিকলী থানায় হস্তান্তর করা হয়।

২০জানুয়ারী সকাল ৯ টায় কিশোরগঞ্জে জেল হাজতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »