1. : admin :
নিকলীতে নবজাগরণ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ - যায়যায় সময়
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে নরুণ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সিনিয়র সাংবাদিক শাহ্ সামসুল হক রিপন সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জহিরুলকে মামলায় জড়ানোর অভিযোগ গাজীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে ক্রীড়ানুরাগী সেলিম ভূঁইয়া সন্ধান চাই: গাজীপুর বানিয়ারচালা থেকে মানসিক ভারসাম্যহীন উম্মে হানী নিখোঁজ সাংবাদিক মিলন মিয়া’র বাবা মফিজ উদ্দিনের জানাযা রোববার-১১ই অক্টোবর বাদ আসর অনুষ্ঠিত হইবে। সাংবাদিক মিলন মিয়ার বাবা মফিজ উদ্দিনের ইন্তেকালে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের শোক ঘরের বাইরে তালা, ভেতরে আগুন: গাজীপুরে যুবকের মৃত্যু ঘিরে রহস্য শ্রীপুরে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল বিভাগের নতুন পরিচালক ডা. মোহাম্মদ আলী আকবর পলান

নিকলীতে নবজাগরণ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

মোঃ হাবিব মিয়া

কিশোরগঞ্জে নিকলীতে নবজাগরণ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র সুবিধাবঞ্চিত অসহায় শীতার্তদ মানুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর ) সন্ধ্যার দিকে নিকলী উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘নবজাগরণ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ তাদের বাৎসরিক আয়োজন নিকলী  উপজেলার কারপাশা,দামপাড়া,নিকলী সদর ইউনিয়নের ৩০ টি অসহায় পরিবারের মাঝে মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়।

নিকলী নবজাগরণ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের

উপদেষ্টা মোঃ আশিকুর রহমান আশিক

বলেন মানুষ মানুষেরই জন্য ,একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। তাই এ সময়ে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন নবজাগরণ সমাজ কল্যাণ ফাউন্ডেশন।

সংগঠনের উপদেষ্টা মো: শরিফ মিয়া জানান, “প্রতিবছর আমরা শীতবস্ত্র কর্মসূচি পালন করে থাকি।আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা শীতার্ত মানুষের জন্য একটি বড় সহায়তা হয়ে দাঁড়াবে। আমরা মনে করি, একসঙ্গে কাজ করলে মানবতার কল্যাণে অনেক কিছু করা সম্ভব।যারা আমাদের এই অভিযানে বিভিন্নভাবে সহায়তা করেছেন তাদেরকে ‘নবজাগরণ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ”

নিকলী নতুন বাজারের একজন নৈশ প্রহরী বলেন,”আপনাদের এই কাজ ভালা লাগছে,আপনেরা কষ্ট করে আইছেন এবং শীতের কম্বল দিছেন তাই আপনাদের ভালো হউক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »