1. : admin :
“জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী” - যায়যায় সময়
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ব্রিফকেসে খণ্ডিত নারীর লাশ,রহস্য উদঘাটন পিবিআইয়ের- প্রেমিক, তার মা ও বন্ধুসহ গ্রেপ্তার ৩জন 🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

“জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক| যায়যায় সময়

আসন্ন ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতা আসিফ সরকার। দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি, দলীয় কর্মকাণ্ড এবং সামাজিক কার্যক্রমে সক্রিয় থাকায় এলাকাজুড়ে ইতোমধ্যে আলোচনায় উঠে এসেছে তার নাম।

রাজনৈতিক জীবনে আসিফ সরকার ভাওয়ালগড় ইউনিয়ন ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক ছাত্র-বিষয়ক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি সাবেক মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড শাখার মেম্বার মরহুম আহসান উল্লাহ সরকারের ভাতিজা। পারিবারিকভাবেই রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বহন করে চলেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, আসিফ সরকার দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছেন। এলাকার তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে সচেতনতামূলক কার্যক্রম, অসহায় মানুষের সহায়তা এবং এলাকার উন্নয়নমূলক কাজে তাকে সক্রিয়ভাবে দেখা যায়।

মেম্বার পদপ্রার্থী আসিফ সরকার বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। এলাকাবাসী আমাকে সুযোগ দিলে ৪নং ওয়ার্ডকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নয়নমুখী ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করব।”

তিনি আরও বলেন, “দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা বিস্তার, সামাজিক নিরাপত্তা ও যুবসমাজের উন্নয়নে কাজ করতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”

এদিকে, আসিফ সরকারের প্রার্থী হওয়ার ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় ভোটারদের একটি বড় অংশ। রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততার কারণে আসন্ন নির্বাচনে তিনি শক্ত অবস্থানে থাকবেন বলে মনে করছেন এলাকাবাসী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »