1. : admin :
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির লোগো উন্মোচন - যায়যায় সময়
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে নরুণ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সিনিয়র সাংবাদিক শাহ্ সামসুল হক রিপন সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জহিরুলকে মামলায় জড়ানোর অভিযোগ গাজীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে ক্রীড়ানুরাগী সেলিম ভূঁইয়া সন্ধান চাই: গাজীপুর বানিয়ারচালা থেকে মানসিক ভারসাম্যহীন উম্মে হানী নিখোঁজ সাংবাদিক মিলন মিয়া’র বাবা মফিজ উদ্দিনের জানাযা রোববার-১১ই অক্টোবর বাদ আসর অনুষ্ঠিত হইবে। সাংবাদিক মিলন মিয়ার বাবা মফিজ উদ্দিনের ইন্তেকালে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের শোক ঘরের বাইরে তালা, ভেতরে আগুন: গাজীপুরে যুবকের মৃত্যু ঘিরে রহস্য শ্রীপুরে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল বিভাগের নতুন পরিচালক ডা. মোহাম্মদ আলী আকবর পলান

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির লোগো উন্মোচন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
যায়যায় সময়
গাজীপুর সদর উপজেলায় বাঘের বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির লোগো উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে বাঘের বাজার আব্দুল মজিদ সুপার মার্কেটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লোগো উন্মোচন অনুষ্ঠানে সমিতির সভাপতি সাংবাদিক শেখ রমজান হাসান নূর বলেন, “এই লোগো আমাদের ব্যবসায়ীদের ঐক্য ও অগ্রগতির প্রতীক। আমরা আশা করছি, ভালোবাসার বন্ধনে সকল ব্যবসায়ী এক ছাতার নিচে থেকে আমাদের সমিতির পরিচিতি ও কার্যক্রমকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র সমিতির উপদেষ্টা মোঃ আলম হোসেন, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক মানিক মিয়া, গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলা মাই টিভি প্রতিনিধি মাহবুবুল আলম, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রোকনুজ্জামান খান, সদস্য নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র সমিতির সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন, সহ-সভাপতি কামরুজ্জামান মোল্লা, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, প্রচার সম্পাদক মোঃ আল-আমিন, অর্থ সম্পাদক মোঃ ফারুক হোসেন, সমিতির সকল সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
এই লোগো উন্মোচন অনুষ্ঠান বাঘের বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ভবিষ্যত কার্যক্রমের জন্য নতুন একটি দিক নির্দেশনা হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »