1. : admin :
গাজীপুর শ্রীপুরের হালুকাইদ এলাকার প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বার্ণালঙ্কারসহ নগদ টাকা লুট - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

গাজীপুর শ্রীপুরের হালুকাইদ এলাকার প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বার্ণালঙ্কারসহ নগদ টাকা লুট

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১২১ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর 

নিজস্ব প্রতিবেদক:

যায়যায় সময়.কম

গাজীপুরের শ্রীপুরে কুয়েত প্রবাসী জাকির হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা ঘরে প্রবেশ করে স্বার্ণালঙ্কার ও নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুটে নেয়। রবিবার (২৬ ফেব্রুয়ারী) দিবাগত রাত দেড় টায় উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের হালুকাইদ গ্রামের উত্তরপাড়া কুয়েত প্রবাসী জাকির হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।জাকির হোসেনের স্ত্রী জানান, রাত দেড়টার দিকে ডাকাতেরা আম গাছ বেয়ে সীমানা প্রাচীরের ভেতরে ঢুকে। পরে তার একটি ঘরের তালা কৌশলে খুলে ভিতরে ঢোকে। ওই ঘরে থাকা ওয়ারড্রপ, আলমিরা ও সুকেসের ভিতরে থাকা কাপড়চোপরসহ বিভিন্ন মালামাল তছনছ করে। তারা আলমিরা থেকে সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১৭ হাজার টাকা ও মূল্যবান মালামাল লুটে নেয়। আলমিরার শব্দ পেয়ে পাশের ঘরে থাকা উঠে বিভিন্ন জায়গায় ফোন দিলে ডাকাতেরা বুঝতে পেরে মালামাল নিয়ে চলে যায়। সকাল ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেন শ্রীপুর থানার
এস আই মাহমুদুল হাসান, এস, আই, সজীব হাসান। এ বিষয়ের শ্রীপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।তবে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় প্রতি রাতেই ডাকাতির ঘটনা ঘটে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ডাকাত আতঙ্ক বিরাজ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »