1. : admin :
গাজীপুর জেলা পর্যায়ে উপস্থিত বক্তৃতায় প্রথম কাপাসিয়ার লাবিবা - যায়যায় সময়
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে নরুণ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সিনিয়র সাংবাদিক শাহ্ সামসুল হক রিপন সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জহিরুলকে মামলায় জড়ানোর অভিযোগ গাজীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে ক্রীড়ানুরাগী সেলিম ভূঁইয়া সন্ধান চাই: গাজীপুর বানিয়ারচালা থেকে মানসিক ভারসাম্যহীন উম্মে হানী নিখোঁজ সাংবাদিক মিলন মিয়া’র বাবা মফিজ উদ্দিনের জানাযা রোববার-১১ই অক্টোবর বাদ আসর অনুষ্ঠিত হইবে। সাংবাদিক মিলন মিয়ার বাবা মফিজ উদ্দিনের ইন্তেকালে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের শোক ঘরের বাইরে তালা, ভেতরে আগুন: গাজীপুরে যুবকের মৃত্যু ঘিরে রহস্য শ্রীপুরে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল বিভাগের নতুন পরিচালক ডা. মোহাম্মদ আলী আকবর পলান

গাজীপুর জেলা পর্যায়ে উপস্থিত বক্তৃতায় প্রথম কাপাসিয়ার লাবিবা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১১৮ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম রনি, গাজীপুরঃ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ প্রতিযোগিতায় গাজীপুর জেলা পর্যায়ে বক্তৃতায় প্রথম এবং গল্প বলায় দ্বিতীয় হয়েছে কাপাসিয়ার পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী সাইয়ারা জান্নাত লাবিবা।

গাজীপুরের পিটিআই মিলনায়তনে সোমবার উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারীদের মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আগামী ৯ মার্চ জেলার বিজয়ীদের সঙ্গে ঢাকা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে লাবিবা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনিসুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়দেবপুরের পিটিআইয়ের সুপারিনটেন্ডেন্ট রফিকুল ইসলাম তালুকদার।

উল্লেখ্য, লাবিবা তারাগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সাংবাদিক শামসুল হুদা লিটন এবং পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছলিমা আক্তার সুইটির কন্যা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »