1. : admin :
গাজীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

গাজীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক|যায়যায় সময় 

গাজীপুরের মির্জাপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার  কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিদ।

(৫ এপ্রিল) মির্জাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে রবিবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার  কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এবং গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, হাম-রুবেলা একটি অত্যন্ত সংক্রামক রোগ হলেও সচেতনতা ও সময়মতো টিকাদানের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তিনি অভিভাবকদের নির্ধারিত সময় অনুযায়ী শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানান এবং কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া, পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন, সিভিল সার্জন ডা. মামুনুর রহমান, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী এবং সদস্য সচিব আলহাজ্ব আবু বকর ছিদ্দিক ও সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, ইউনিসেফ (UNICEF)-এর প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে নিয়মিত টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে এ টিকাদান কর্মসূচি পরিচালিত হবে।

একইসঙ্গে সকল অভিভাবককে তাদের শিশুদের টিকা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু স্বাস্থ্য ও পরিবার  কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে মির্জাপুর সাব-সেন্টারকে ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার দাবি জানান। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »