1. : admin :
গাজীপুরে সাবেক মেয়রের ঘনিষ্ঠ ব্যক্তি ‘নাশকতা পরিকল্পনায়’ গ্রেফতার - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

গাজীপুরে সাবেক মেয়রের ঘনিষ্ঠ ব্যক্তি ‘নাশকতা পরিকল্পনায়’ গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর 

নিজস্ব প্রতিবেদক:

যায়যায়সময়.কম

গাজীপুর জেলার মির্জাপুর বাজার থেকে জাহাঙ্গীর আলমের ঘনিষ্ঠ সহযোগী আজিম সরদার ওরফে আজিম সিকদারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে গাজীপুর জেলা পুলিশ।

আজিম সিকদার, স্থানীয়ভাবে পরিচিত একজন রাজনৈতিক কর্মী, মির্জাপুর ইউনিয়নের মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি মির্জাপুর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারফ হোসেনের ভাই। সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সময়কাল থেকেই তিনি তার ক্যাশিয়ার হিসেবে নানা আর্থিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

পুলিশের দাবি, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা দুটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। তাছাড়া স্থানীয় পোশাকশিল্প শ্রমিকদের আন্দোলনে তিনি উস্কানি ও অর্থায়নের ভূমিকা পালন করেন বলেও অভিযোগ রয়েছে।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, “দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি নিষিদ্ধ সংগঠনের সাথে সম্পৃক্ত এবং আগে ইউটা গার্মেন্টসে হামলা ও ভাঙচুরের ঘটনায়ও গ্রেফতার হয়েছিলেন।”

তিনি আরও বলেন, “জাহাঙ্গীর আলমের সাম্প্রতিক উস্কানিমূলক বক্তব্য শুনে আজিম সিকদার এলাকায় ফিরে আসেন বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »