1. : admin :
গাজীপুরে সাংবাদিকদের ওপর হামলা, গ্রেফতার একজন - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

গাজীপুরে সাংবাদিকদের ওপর হামলা, গ্রেফতার একজন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর সদর উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন চারজন সাংবাদিক। এ ঘটনায় আব্দুল্লাহ নিরব নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার নয়নপুর বড়ইবাগান এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার এক সাংবাদিক জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত সাংবাদিকরা হলেন—দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার গাজীপুর প্রতিনিধি রুকনুজ্জামান খান, বিডি ২৪ লাইভ-এর গাজীপুর প্রতিনিধি রাসেল শেখ, দৈনিক তরুণকণ্ঠ-এর উত্তর প্রতিনিধি নজরুল ইসলাম এবং দৈনিক মুক্ত বলাকা-র স্টাফ রিপোর্টার মিলন শেখ।

আহত সাংবাদিকরা জানান, সরকারি বনভূমিতে গাছ কেটে অবৈধ দখলের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে ভূমিদস্যু শাহাবুল ইসলাম (৫৮), তার ছেলে আব্দুল্লাহ নিরব (২০), নাঈম মিয়া (২৮) এবং তাদের সহযোগী মৃত আঃ রহমানের ছেলে আকবর আলী (৫০)-সহ অজ্ঞাতনামা ১০-১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয়। পরে হামলাকারীরা সাংবাদিকদের মারধর করে এবং তাদের ক্যামেরা, মোটরসাইকেল, মোবাইলসহ মূল্যবান সামগ্রী লুট করে।

এ ঘটনায় আহত সাংবাদিকরা শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন এবং পরে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে হামলায় জড়িত আব্দুল্লাহ নিরবকে আটক করেছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। সাংবাদিকরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সাংবাদিকদের ওপর হামলা ও মারধরের ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »