1. : admin :
গাজীপুরে লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

গাজীপুরে লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের সদর উপজেলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে র‍্যালি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে সদর উপজেলার মেম্বার বাড়ী আমতলা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ কর্মসূচি পালন করেন স্থানীয় নেতাকর্মীরা।

এসময় বিক্ষোভ মিছিলে বিএনপি’র নেতা জিলাল উদ্দিনের নেতৃত্বে অংশগ্রহণ করেন ফারুক আহমেদ, সোলাইমান হোমেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা লুৎফুজ্জামান বাবরের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে বলেন, বিএনপি সরকারের আমলে তিনি একজন সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং তার নির্বাচনী এলাকা ছাড়াও নিজ জেলায় বহু মানুষকে চাকরিসহ বিভিন্নভাবে সহযোগিতা করতেন, যার ফলে তিনি জননন্দিত নেতা হিসেবে পরিচিত হন।

বক্তারা আরও বলেন, তাকে গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলাসহ বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে আটক রাখা হয়েছে এবং এসব মামলায় বেশ কয়েকটি রায়ে তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তারা এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

বক্তব্য শেষে বিক্ষোভ মিছিলটি মহাসড়ক হয়ে মেম্বার বাড়ি বাজার থেকে ভবানীপুর বাজারে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »