1. : admin :
গাজীপুরে মেম্বারবাড়িতে গ্রীন লাইফ ক্রীড়া সংঘের জার্সি উন্মোচন - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

গাজীপুরে মেম্বারবাড়িতে গ্রীন লাইফ ক্রীড়া সংঘের জার্সি উন্মোচন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

যায়যায় সময়

গাজীপুরের বানিয়ারচালা মেম্বারবাড়িতে গ্রীন লাইফ ক্রীড়া সংঘের জার্সি উন্মোচন করা হয়েছে।

১২ই ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৯ঃ০০ ঘটিকায় বানিয়ারচালা মেম্বার বাড়ি এলাকায় নাবিল ইলেকট্রনিক্স শোরুমে বানিয়ারচালা ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-২ উপলক্ষে এ জার্সি উন্মোচিত হয়।
আগামী ১৬ই ডিসেম্বর বানিয়ারচালা ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করবেন গ্রীন লাইফ ক্রীড়া সংঘ v/s গাজীপুর টাইগার্স।

গ্রীন লাইফ ক্রীড়া সংঘ টিমের স্বত্বাধিকারী
নাজমুল আহমেদ রনি সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর সদর উপজেলা জাসাসের আহবায়ক মোঃ মুকুল মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাইল্ড কেয়ার স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক ফজর আলী মাস্টার।
প্রধান অতিথির বক্তব্যে মুকুল মিয়া বলেন, মাদকের ভয়াল থাবা থেকে নতুন প্রজন্ম ও যুবসমাজ কে বাঁচাতে হলে এরকম ফুটবল প্রিমিয়ার লীগ খেলা আয়োজনের বিকল্প নেই।
আমরা চাই আগামীতেও যেন এই ধরনের খেলার আয়োজন বেশি বেশি করা হয়। তাহলেই আমরা আমাদের নতুন প্রজন্ম ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে পারবো।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গ্রীন লাইফ ক্রীড়া সংঘের কোচ ও সহকারী শিক্ষক মাসুম রানা, গাজীপুর সদর উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান,যুগ্ম আহবায়ক মামুন মিয়া,গাজীপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধের প্রজন্ম দলের যুগ্ন আহবায়ক ও সাংবাদিক শেখ রমজান হাসান নূর, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুল ইসলাম, যুবনেতা আশরাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »