1. : admin :
গাজীপুরে বিএনপির নেতাকর্মীদের  বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন  - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

গাজীপুরে বিএনপির নেতাকর্মীদের  বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরে আওয়ামীলীগের মদদপুষ্ট ও আওয়ামীলীগের দালাল সাংবাদিক কর্তৃক মিথ্যা, বানোয়াট ও সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত হয়ে মানহানিকর সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা কর্মিরা। দুপুরে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) আবু বকর ছিদ্দিক। তিনি বলেন প্রশাসনিক কাজে সরকারি বিভিন্ন দপ্তর ও জনপ্রতিনিধিদের সাথে সরকারি অনুষ্ঠানে যোগ দেয়ার ছবি ব্যবহার করে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। ফ্যাসিবাদীরা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীন দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের রুখে দাঁড়াতে বলেন তিনি। যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কাজী

ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শরীফ,গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ফখরুল সরকারসহ গাজীপুর জেলা উপজেলা ও  ইউনিয়ন  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »