1. : admin :
গাজীপুরে বানিয়ারচালা ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলায় বিজয়ী-গাজীপুর টাইগার্স - যায়যায় সময়
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে নরুণ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সিনিয়র সাংবাদিক শাহ্ সামসুল হক রিপন সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জহিরুলকে মামলায় জড়ানোর অভিযোগ গাজীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে ক্রীড়ানুরাগী সেলিম ভূঁইয়া সন্ধান চাই: গাজীপুর বানিয়ারচালা থেকে মানসিক ভারসাম্যহীন উম্মে হানী নিখোঁজ সাংবাদিক মিলন মিয়া’র বাবা মফিজ উদ্দিনের জানাযা রোববার-১১ই অক্টোবর বাদ আসর অনুষ্ঠিত হইবে। সাংবাদিক মিলন মিয়ার বাবা মফিজ উদ্দিনের ইন্তেকালে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের শোক ঘরের বাইরে তালা, ভেতরে আগুন: গাজীপুরে যুবকের মৃত্যু ঘিরে রহস্য শ্রীপুরে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল বিভাগের নতুন পরিচালক ডা. মোহাম্মদ আলী আকবর পলান

গাজীপুরে বানিয়ারচালা ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলায় বিজয়ী-গাজীপুর টাইগার্স

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

যায়যায় সময়.কম

গাজীপুরে বানিয়ারচালা ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল ফুটবল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার বানিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে ফুটবল ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
বানিয়ারচালা ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-২ এর আয়োজন করেন ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম শিবলু,সুমন মাহমুদ,২ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রুবেল খান,সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দীন আহমেদ ইমন বাবু।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন গ্রীন লাইফ ক্রীড়া সংঘ ও গাজীপুর টাইগার্স। খেলায় টানটান উত্তেজনার মধ্য দিয়ে গাজীপুর টাইগার্স গোল -১ ও গ্রীন লাইফ ক্রীড়া সংঘ কে-০ গোলে পরাজিত করে। গাজীপুর টাইগার্স বিজয়ী হয়।

ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) আবু বকর ছিদ্দিক, খেলাটির উদ্বোধন করেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিন,ক্রীড়া পতাকা উত্তোলন করেন ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক হাজী আরিফ হোসেন।
এসময় গাজীপুর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম শহীদ,শরিফুল ইসলাম শরীফ,গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নস মিয়া,গাজীপুর সদর উপজেলা জাসাসের আহ্বায়ক মুকুল মিয়া, যুগ্ন আহ্বায়ক সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক মামুন মিয়াসহ গাজীপুর জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।খেলা শেষে বিজয়ী দলকে প্রাইজ মানি ও‌ পুরুষ্কার  বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »