1. : admin :
গাজীপুরে নাগরিক সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রশাসনিক ভবন চেয়ে মানববন্ধন - যায়যায় সময়
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে নাগরিক সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রশাসনিক ভবন চেয়ে মানববন্ধন রাজাবাড়ী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন ডা. আলী আকবর পলান জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল

গাজীপুরে নাগরিক সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রশাসনিক ভবন চেয়ে মানববন্ধন

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর 

নিজস্ব প্রতিবেদক|যায়যায় সময় 

গাজীপুর সদর উপজেলায় নাগরিক সেবা নিশ্চিত করতে ৫০ শয্যা বিশিষ্ট সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স এবং নিজস্ব প্রশাসনিক ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার হোতাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এমদাদুল হক মুসুল্লি ও বাতেন বিএসসি, জেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সদস্য জাহাঙ্গীর সিকদার ও কাওছার আহমেদ মোল্লা, উপজেলা যুবদল নেতা শরিফুল বাশার স্বজল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেন এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম খোকনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ২০১৩ সালে গাজীপুর সিটি কর্পোরেশন গঠনের পর ভাওয়ালগড়, পিরুজালী, মির্জাপুর ও বাড়িয়া ইউনিয়ন নিয়ে গাজীপুর সদর উপজেলা গঠিত হলেও এখানকার বাসিন্দারা এখনো অনেক মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। শিল্পাঞ্চল হিসেবে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পেলেও উপজেলায় কোনো সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় সাধারণ মানুষকে চিকিৎসার জন্য দূরবর্তী হাসপাতালে যেতে হয়।

তারা আরও বলেন, সদর উপজেলার প্রশাসনিক কার্যক্রম এখনো অস্থায়ী ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে, যার ফলে সেবা নিতে জনগণকে নানা ধরনের ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে। এ পরিস্থিতির অবসানে দ্রুত একটি ৫০ শয্যা বিশিষ্ট সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স এবং পূর্ণাঙ্গ প্রশাসনিক ভবন নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান বক্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »