1. : admin :
গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধ নারীসহ চারজনকে কুপিয়ে হত্যা চেষ্টা - যায়যায় সময়
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধ নারীসহ চারজনকে কুপিয়ে হত্যা চেষ্টা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর 

নিজস্ব প্রতিবেদক,

গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীসহ চারজনকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তাদের হামলায় চারজন আহত হয়। শনিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১ টায় জেলার জয়দেবপুর থানার বিকেবাড়ি (তালতলী) এলাকায় এ ঘটনা ঘটে। হামলা ও হত্যা চেষ্টার ঘটনায় ওইদিন রাতে জয়দেবপুর থানায় মামলা রুজু হয়েছে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী শাহীনুর পলান জয়দেবপুর থানার বিকেবাড়ি (তালতলী) এলাকার শুকুর পলানের ছেলে। হামলায় আহতরা হলো শাহীনুর পলান (৩৮), আশরাফুল ইসলাম (২৫), তামিম (২০) এবং আমেনা বেগম (৪৭)। গুরুতর আহত আমেনা বেগম ও তামিমকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

আসামীরা হলেন, একই এলাকার আরমান (২৮), সালমান (২৫), মৃত সামাদ দফাদারের ছেলে শহিদুল ইসলাম (৪৮), শহিদুল ইসলামের ছেলে বাপ্পি (১৯), মৃত উসমানের ছেলে সোহেল (৩২), মৃত সামাদ দফাদারের মেয়ে হাওয়া বেগম (৪৮)।

শাহীনুর পলান বলেন, আমাদের ভোগদখলীয় সম্পত্তি ও বসত বাড়ি জোর পূর্বক দখল করার জন্য দীর্ঘদিন যাবত মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। শনিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উল্লেখিত আসামীসহ তাদের ৩/৪ জন অজ্ঞাত সহযোগী দেশীয় অস্ত্রশস্ত্রসহ বসত বাড়িতে প্রবেশ করে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করলে আসামীরা তাকে মারধর করে হত্যার হুমকি দেয়। এসময় ভাগিনা আশরাফুল ইসলাম ও তামিম তাকে রক্ষা করতে এগিয়ে আসিলে আসামীরা তাদেরকেও মারধর করে হত্যার হুমকি দেয়। তাদের চিৎকারে সহোদর বড় বোন আমেনা বেগম এগিয়ে আসলে তাকে ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। তাদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা তাকেসহ পরিবারের লোকজনদের হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়।

অভিযুক্ত আরমান ও সালমানের মুঠোফোনে একাধিকাবার ফোন দিলেও রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, নারীসহ চারজনকে কুপিয়ে হত্যা হত্যা চেষ্টার ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। যত দ্রæত সম্ভব আসামীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »