1. : admin :
গাজীপুরে এনসিপি নেতার মামলায় হয়রানি ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন - যায়যায় সময়
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে নরুণ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সিনিয়র সাংবাদিক শাহ্ সামসুল হক রিপন সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জহিরুলকে মামলায় জড়ানোর অভিযোগ গাজীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে ক্রীড়ানুরাগী সেলিম ভূঁইয়া সন্ধান চাই: গাজীপুর বানিয়ারচালা থেকে মানসিক ভারসাম্যহীন উম্মে হানী নিখোঁজ সাংবাদিক মিলন মিয়া’র বাবা মফিজ উদ্দিনের জানাযা রোববার-১১ই অক্টোবর বাদ আসর অনুষ্ঠিত হইবে। সাংবাদিক মিলন মিয়ার বাবা মফিজ উদ্দিনের ইন্তেকালে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের শোক ঘরের বাইরে তালা, ভেতরে আগুন: গাজীপুরে যুবকের মৃত্যু ঘিরে রহস্য শ্রীপুরে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল বিভাগের নতুন পরিচালক ডা. মোহাম্মদ আলী আকবর পলান

গাজীপুরে এনসিপি নেতার মামলায় হয়রানি ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

শেখ রমজান হোসেন নুর 

নিজস্ব প্রতিবেদক:

যায়যায় সময়

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা খন্দকার আল আমিনের বিরুদ্ধে মিথ্যা মামলা, চাঁদাবাজি ও মাদকসেবনের অভিযোগ তুলে বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্রসমাজ ও এলাকাবাসী। শুক্রবার (২৩ মে) বিকেলে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।আলামিন খন্দকার সদর উপজেলার বেগমপুর গ্রামের স্থানীয় মৃত ইন্নছআলীর ছেলে।

বক্তারা অভিযোগ করেন, গত ৫ মে এনসিপি’র মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় খন্দকার আল আমিন বাদী হয়ে বাসন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় প্রায় শতাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হয়, যার মধ্যে অনেক নিরীহ মানুষও রয়েছেন। বক্তাদের দাবি, ব্যক্তিগত শত্রুতার জেরে এই মামলায় সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং মামলা থেকে অব্যাহতি দেওয়ার বিনিময়ে চাঁদা দাবি করা হচ্ছে। অন্যদিকে, ঘটনার জের ধরে পুলিশ অভিযান চালিয়ে গাজীপুরের বিভিন্ন স্থান থেকে নতুন করে আরও ৪৩ জনকে গ্রেপ্তার করেছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম জানান, মঙ্গলবার (৬ মে) সকাল পর্যন্ত গ্রেপ্তার সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ জন।পুলিশ জানায়, মামলায় ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।এদিকে, হামলার ঘটনার খবর প্রথম ছড়িয়ে পড়ে এনসিপি’র অপর মুখ্য সংগঠক সারজিস আলমের একটি ফেসবুক পোস্ট থেকে। তিনি জানান, গত ৪ মে সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ১০-১২ জন সন্ত্রাসী হাসনাতের গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির গ্লাস ভেঙে যায় এবং হাসনাত আহত হন।এই ঘটনার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে বলে জানিয়েছেন এনসিপি নেতারা।মানববন্ধনে বক্তব্য রাখেন, অভ্যুত্থানকারী ছাত্র শ্রমিক জনতা কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহ্বায়ক সুজন, গাজীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক তুহিন গাজীপুর সদর উপজেলা ছাত্র প্রতিনিধি সম্রাট।এছাড়াও মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী ও শিক্ষার্থীরা খন্দকার আল আমিনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং ভুয়া মামলায় নিরীহ মানুষদের অব্যাহতির দাবি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »