1. : admin :
গাজীপুরে আইসিসি কম্পোজিট লিমিটেডের পানি পান করে অসুস্থ দুই শতাধিক শ্রমিক, অধিকাংশই নারী - যায়যায় সময়
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী” “রামিসা হত্যা মামলায় কঠোর অবস্থানে ঢাকা বার, অভিযুক্তের পক্ষে লড়বে না কোনো আইনজীবী”

গাজীপুরে আইসিসি কম্পোজিট লিমিটেডের পানি পান করে অসুস্থ দুই শতাধিক শ্রমিক, অধিকাংশই নারী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান (নূর)

নিজস্ব প্রতিবেদক:

যায়যায় সময়.কম

গাজীপুরের বাসন থানাধীন নাওজোড় এলাকায় অবস্থিত আইসিসি কম্পোজিট লিমিটেড গার্মেন্টসের দুই শতাধিক শ্রমিক সাপ্লাই পানি পান করার পর অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, সকালে ফ্যাক্টরির সরবরাহকৃত পানি পান করার কিছুক্ষণের মধ্যেই অনেকে বমি বমি ভাব, মাথা ঘোরা ও দুর্বলতা অনুভব করেন। একপর্যায়ে অসুস্থ শ্রমিকের সংখ্যা দ্রুত বাড়তে থাকলে ফ্যাক্টরি কর্তৃপক্ষ সকাল ১১টা ২০ মিনিটে কারখানা ছুটি ঘোষণা করে।

অসুস্থদের মধ্যে অধিকাংশই নারী শ্রমিক। তাদের দ্রুত ফ্যাক্টরির নিজস্ব বাসে করে নাওজোড় সিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কারখানাটির মালিক এম. এ. মোতালেব  বিষয়টি সম্পর্কে এখনও গণমাধ্যমকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।

আইসিসি কম্পোজিট লিমিটেড একটি নিট ক্যাটাগরিভুক্ত গার্মেন্টস প্রতিষ্ঠান, যার শ্রমিক সংখ্যা প্রায় ৩ হাজারের মতো। এটি বিজিএমইএ-এর সদস্যভুক্ত।

এদিকে, হঠাৎ এই ঘটনার কারণে শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সুস্থ শ্রমিকরাও কারখানা ত্যাগ করেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পানিতে কী ধরনের দূষণ ছিল তা জানতে নমুনা পরীক্ষা চলছে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই চূড়ান্ত কারণ নিশ্চিত করা যাবে।

ঘটনার আপডেট জানতে ‘যায়যায় সময়’-এর সঙ্গে থাকুন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »