1. : admin :
গাজীপুরের শ্রীপুর পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন বহির্ভূতভাবে বাজার ইজারা দেওয়ার অভিযোগ - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

গাজীপুরের শ্রীপুর পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন বহির্ভূতভাবে বাজার ইজারা দেওয়ার অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর 

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের শ্রীপুর পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন বহির্ভূতভাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ১নং সিএন্ডবি বাজার এলাকায় সড়ক ও জনপথের জায়গায় বাজার ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। দোকান সরিয়ে নেয়ার কথা বললে ইজারাদারের পক্ষে আজমল হোসেন শাকিল ও তার সহযোগীরা ভবন মালিক ও স্বজনদের উপর হামলা করে কুপিয়ে মারাত্মক আহত করে। হামলাকারীদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী পরিাবর। ভুক্তভোগী পরিবারের পক্ষে আহত আলফাতুন সিএন্ডবি বাজারের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। তিনি বলেন আইন বহির্ভূত বাজার ইজারা দেওয়ার বিষয়ে ইজারা বাতিলের জন্য জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করে আলফাতুন। ওই জমিতে ইজারাদার দোকান নির্মাণ করায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আইন বহির্ভূতভাবে সড়ক ও জনপথের জায়গায় ইজারা বাতিল করে

আসামীদের দ্রুত  গ্রেফতারের দাবী জানান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, বাজারে মারামারির ঘটনায় মামলা রুজু হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলবে।এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ জানান, ইজারার বিষয়টি নিয়ে উভয় পক্ষকে ডেকে ইজারাদারকে ৬টি দোকানের ৩টি দোকান সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়। উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা রুজু হয়। যেহেতু ঘটনাটি মামলা পর্যন্ত চলে গেছে বিষয়টি তদন্ত সাপেক্ষে পুলিশ ব্যবস্থা নিবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »