1. : admin :
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা করায় ৪ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি - যায়যায় সময়
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা করায় ৪ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে আজ একযোগে শুরু হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা এরেই ধারাবাহিকতায় গাজীপুরের শ্রীপুরে ১০ টি কেন্দ্র  এসএসসি  দাখিল ও ভোকেশনাল সমমান ৭৭৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা করায় ৪ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সকালে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের পিয়ার আলী কলেজ ভ্যানু পরিদর্শনে আসেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ। এসময় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা আবেদ আলী গার্লস স্কুলের দুই শিক্ষক আরিফ উদ্দিন ও তাসফিয়া তানজুম এবং বারতোপা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসানের দায়িত্ব পালনে অবহেলা পাওয়ায় তাদের অব্যাহতি দেওয়ার নির্দেশ দেন। এছাড়াও একই কারণে উপজেলার কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে নাহিদ হাসান নামে আরেক শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে। মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সিরাজ জানান, নৈবিত্তিক খাতা

উঠানোর সময় শিক্ষার্থীরা একটু আওয়াজ করছিল এবিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টিগোচর হলে তিনি ৩ জন শিক্ষককে অব্যাহতি দেওয়ার কথা বললে তাৎক্ষণিক তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে নকল মুক্ত পরিবেশে যেন পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করছে উপজেলা প্রশাসন। তার পরিপ্রেক্ষিতে ৪ শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »