
শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক।যায়যায় সময়
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ইজ্জতপুর উচ্চ বিদ্যালয় মাঠে পারুলী স্পোর্টিং ক্লাবের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় শনিবার বিকেলে বানিয়াচালা ফুটবল একাদশ ও একতা স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে বানিয়াচালা ফুটবল একাদশ বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে অতিথিরা ট্রফি তুলে দেন। একই সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের হাতে খেলোয়াড়দের ক্রেস্ট প্রদান করা হয়, যা পুরো আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে।
অনুষ্ঠানে পারুলী স্পোর্টিং ক্লাবের সভাপতি শাহানুর সরকারের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি জাহিদুল হাসান মোল্লাহ রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব। খেলার উদ্বোধন করেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক।
বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, মোক্তারুল করিম শামীম মোড়ল, রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক গোলাম মোরশেদ মুরাদ, গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কালাম প্রধান, শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাভিশন টেলিভিশনের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের এক্সিকিউটিভ অফিসার মোখলেছুর রহমান এবং যায়যায়দিন পত্রিকার গাজীপুর প্রতিনিধি মাহবুবুল আলম। রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সামাদ আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনায় সহযোগিতা করেন পারুলী স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহ আলম, ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম মিথুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমিন মোল্লা, মাজহারুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
ফাইনাল খেলা দেখতে গাজীপুর জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত ছিলেন।