1. : admin :
গাজীপুরের মেম্বারবাড়িতে শ্রমিকের ঝুল'ন্ত লা'শ উদ্ধার - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

গাজীপুরের মেম্বারবাড়িতে শ্রমিকের ঝুল’ন্ত লা’শ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর সদর উপজেলায় আল-আমিন ফাহিম (২০) নামে এক গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার বানিয়ারচালা গ্রামের মেম্বারবাড়ি এলাকার স্থানীয় আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার বলিরাম গ্রামের নুরুল ইসলামের সন্তান। তিনি তার বড় বোন ও বোনজামাইয়ের সঙ্গে স্থানীয় আলমের বাড়িতে ভাড়া থাকতেন এবং সিল্কেন সুইং নামক কারখানায় কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কাজ করতেন।

নিহতের বোনজামাই জাহাঙ্গীর আলম জানান, “আমরা সিল্কেন সুইং কারখানায় চাকরি করি। শনিবার সকালে ফাহিম আমাকে জানায় যে তার পেটব্যথা হচ্ছে, তাই সে অফিসে যাবে না। আমি ও আমার স্ত্রী অফিসে চলে যাই। দুপুরে আমি অফিসে লাঞ্চ করি। আমার স্ত্রীও দুপুরে বাসায় এসে ফাহিমের সঙ্গে একসঙ্গে দুপুরের খাবার খেয়ে অফিসে ফিরে যান। বিকেলে, আমার স্ত্রীর ছুটি হওয়ার পর তিনি বাসায় গিয়ে দেখেন, ফাহিমের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে আমাকে ফোন দেন। আমি বাসায় ফিরে ফাহিমকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বাড়ির মালিক ও আশপাশের লোকজনকে খবর দিই। পরে স্থানীয়রা এসে পুলিশে খবর দেন।”

জয়দেবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আল-আমিন ফাহিম নামে একজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »