1. : admin :
কোরবানির গরু ডাকাতির পর বাঘের বাজারে উদ্ধার গরু ও জবাইকৃত মাংস - যায়যায় সময়
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী” “রামিসা হত্যা মামলায় কঠোর অবস্থানে ঢাকা বার, অভিযুক্তের পক্ষে লড়বে না কোনো আইনজীবী”

কোরবানির গরু ডাকাতির পর বাঘের বাজারে উদ্ধার গরু ও জবাইকৃত মাংস

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক|যায়যায় সময় 

গাইবান্ধা থেকে কোরবানির হাটের জন্য কেনা গরু নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার উদ্দেশ্যে রওনা হওয়া একদল গরু ব্যবসায়ী গাজীপুরের নাওজোর এলাকায় ডাকাতির শিকার হয়েছেন। পরে পুলিশের অভিযানে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকা থেকে সাতটি গরু ও একটি গরুর জবাইকৃত মাংস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

ভুক্তভোগী গরু ব্যবসায়ীরা জানান, গাইবান্ধার ভরাতখালী গরুর হাট থেকে আটটি গরু কিনে পিকআপযোগে তারা ফতুল্লার দিকে যাচ্ছিলেন। রবিবার দিবাগত ভোর রাত সাড়ে চারটার দিকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় পৌঁছালে একটি হাইএস গাড়ি দিয়ে তাদের পথরোধ করে ডাকাত দল।

এ সময় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে গরু ব্যবসায়ী ও পিকআপচালককে মারধর ও আহত করে। পরে তাদের হাত-পা বেঁধে পাশের জঙ্গলে ফেলে রেখে পিকআপে থাকা গরুগুলো নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগীদের একজন বলেন,

“আমরা গরু নিয়ে ফতুল্লার দিকে যাইতেছিলাম। নাওজোর এলাকায় একটা গাড়ি সামনে আটকায়। পরে কয়েকজন অস্ত্র নিয়ে হামলা করে, হাত-পা বেঁধে মারধর করে গরু নিয়ে যায়।”

পরে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীরা কালিয়াকৈর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর জানান, অভিযোগ পাওয়ার পর মোবাইল ট্র্যাকিং ও জিপিএস প্রযুক্তির সহায়তায় অভিযান চালানো হয়। রবিবার দুপুরে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় রিফাত ইলেকট্রনিক্সের সামনে থেকে সাতটি গরু ও একটি গরুর জবাইকৃত মাংস উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া গরু এবং আটককৃতদের জিএমপি বাসন থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »