1. : admin :
কোম্পানীগঞ্জে মৃত মুক্তিযোদ্ধা মামাকে পিতা বানিয়ে ৪৮ লক্ষ টাকা আত্মসাৎ - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

কোম্পানীগঞ্জে মৃত মুক্তিযোদ্ধা মামাকে পিতা বানিয়ে ৪৮ লক্ষ টাকা আত্মসাৎ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

এ এইচ শাহীন, কোম্পানীগঞ্জ সিলেট প্রতিনিধি। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং উত্তর রণিখাই ইউনিয়নে জন্মদাতা পিতার পরিচয় না দিয়ে অর্থ লোভে মৃত বীর মুক্তিযোদ্ধা আলমাছ আলী,আপন মামা কে পিতা বানিয়ে ভাগ্নি ফজরুন নেছার সকল সরকারী সম্মানী ভাতা উত্তোলন সুযোগ সুবিধা ভোগ করছেন।কাগজপত্রে দেখা যায় ফজরুন নেছা  পিতা মৃত তোতা মিয়া, মাতা আস্তুরা বেগম, আপন মায়ের সাথে ও প্রতারণা জালিয়াতির মাধ্যমে তাহার সুচতুর-স্বামী চাঁন মিয়া,পিতা মদরিছ আলী কাকুরাইলের বাসিন্দা এদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার নামীয় সকল ভাতার ৪৮লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে।উক্ত মুক্তিযুদ্ধার কোন সন্তানাদি ছেলে-মেয়ে না থাকায় উত্তরাধিকারী সূত্রে ভাইয়ের সম্পদে বোনের অগ্রাধিকার।

তা থাকা সত্বেও মা আস্তুরা বেগম, স্বামী- মৃত তোতা মিয়া, গ্রাম বিজয় পারুয়া এই বয়োবৃদ্ধা, কান্না জড়িত কন্ঠে বলেন আমি একজন অসহায় মহিলা আমার মেয়ে ও জামাই আমাকে ঠকিয়েছে রীতিমতো শারীরিক ও মানসিক কষ্ট দিয়ে তিলে তিলে শেষ করছে। আমার পিতা মাতা ও ভাই বোন জীবিত নাই, তাহাদের কোন উত্তরাধীকারী নাই, আমার মেজো ভাই আলমাছ আলী একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, আমার ভাইয়ের মৃত্যুর পর তাহার নামীয় মুক্তিযোদ্ধা ভাতা গ্রহণের একমাত্র উত্তরাধীকারীনি আমি হইলেও প্রতারক মেয়ের জামাই মোঃ চাঁন মিয়ার প্রতারণা ও জাল জালিয়াতির  মাধ্যমে আত্মসাৎ করেন।আমার মেয়ে ফজরুন নেছা আমার স্বামী মৃত তোতা মিয়ার ঔরষে জন্ম গ্রহণ করে পিতার পরিচয় গোপন করে আমার ভাই তাহার মামাকে জন্মদাতা পিতা বানিয়ে, বিগত ৩০ বৎসরে মুক্তিযোদ্ধা ভাতা-বাবদ ৪৮ লক্ষ টাকা উত্তোলন করিয়া আত্মসাৎ করিয়াছে প্রশাসনের সু দৃষ্টি আকর্ষণ এবং আমি তাহার কঠিন বিচার দাবি করছি। এবিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজিবুন নাহার এর সাথে যোগাযোগ করা হলে তিনি সময়ের কণ্ঠস্বর কে জানান।আমি ১৪ তারিখে কোম্পানীগঞ্জে যোগদান করি এবিষয়ে অবগত নই বিষয়টি সত্য হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্হা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »