1. : admin :
কাপাসিয়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে আন্ত: ইউনিয়ন ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

কাপাসিয়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে আন্ত: ইউনিয়ন ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

কাপাসিয়া (গাজীপুর) থেকে সাইদুল ইসলাম রনিঃ

গাজীপুরের কাপাসিয়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে কাপাসিয়া ডিগ্রি কলেজ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগানে উপজেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহ ব্যাপী ৪টি ভ্যেনুতে খেলা শেষে ফাইনাল খেলায় কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ দল ২-০ গোলে চাঁদপুর ইউনিয়ন পরিষদ দলকে হারিয়ে বিজয়ী হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মাইন উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান হোসেন শিশির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদ সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

কাপাসিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ূন কবির এর সার্বিক তত্ত্বাবধানে খেলা পরিচালনা করেন ক্রিড়া শিক্ষক আনোয়ার সাদেক, দুলাল মিয়া, ওসমান গনী। খেলায় ধারা ভাষ্য করেন সোনারুয়া সরঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম ৷

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »