1. : admin :
কনকনে শীতে কাঁপছে নিকলীর হাওরের মানুষ, বিপাকে দরিদ্র শ্রমজীবীরা - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

কনকনে শীতে কাঁপছে নিকলীর হাওরের মানুষ, বিপাকে দরিদ্র শ্রমজীবীরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

মোঃ হাবিব মিয়া,

হাওরাঞ্চল( কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জে জেলা কনকনে শীতে কাঁপছে নিকলীর হাওরের মানুষ, বিপাকে দরিদ্র শ্রমজীবীরা জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। টানা কয়েকদিন ধরে এ উপজেলায় ওপর বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশার চাদরে ঢাকা থাকছে গ্রাম, শহর-হাওরাঞ্চল ও মাঠ প্রান্তর। গত ৩ দিন ধরে মেঘাচ্ছন্ন আকাশে উদয়-অস্তে দেখা মিলছে না সূর্যের। সাধারণ খেটে খাওয়া মানুষ পড়েছেন বেকায়দায়।

বৃহস্পতিবার (২জানুয়ারি) কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিসের কর্মকর্তা আক্তার ফারুক জানান, গত কয়েক দিন ধরে প্রতিদিনই নিকলী উপজেলা তাপমাত্রা কমছে। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় কয়েক দিন ধরেই তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। নিকলীতে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

নিকলীতে ঘন কুয়াশায় আর কনকনে শীতে স্থবির হয়ে পড়েছে গ্রামীন জনপদ। বেশ কয়েকদিন ধরেই বাড়ছে শীতের তীব্রতা। মাত্রাতিরিক্ত কুয়াশায় ঢাকা পড়েছে পুরো উপজেলা। একই সঙ্গে কমছে তাপমাত্রা। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষজন। রিকশাচালক কাদির মিয়া বলেন, যে কনকনে ঠাণ্ডা আর ঘনকুয়াশা পড়ায় রিকশা বের করে বিপদে পড়েছি। রিকশার হান্ডেল ধরে রাখতে পারছি না। শরীর বরফ হয়ে যাচ্ছে।

দিনমজুর সাজ্জাদ হোসেন (দোলন) বলেন, এত ঠাণ্ডায় কাজে বের না হয়ে কি করি সংসার তো চালাতে হবে। কাজ না করলে বউ বাচ্চাকে কি খাওয়াবো।

এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ। বেশি আক্রান্ত হচ্ছে বৃদ্ধ ও শিশুরা। গরম কাপড় না থাকায় অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। কেউবা আশায় বুক বেধে আছেন এক টুকরো গরম কাপড়ের জন্য।

নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ বলেন, নিকলী হাসপাতালে গত মাসের চেয়ে এ মাসে ৮ থেকে ১০ শতাংশ রোগির সংখ্যা বেড়েছে। এছাড়াও আউটডোরে প্রতিদিন ২০০-৩০০ রোগি চিকিৎসা সেবা নিচ্ছেন। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগির সংখ্যা তুলনামূলকভাবে বেড়েই চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »