1. : admin :
ঐক্যের মাধ্যমেই গাজীপুর-৩ আসন আমাদের নেতা তারেক রহমানকে উপহার দিব — ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু - যায়যায় সময়
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ব্রিফকেসে খণ্ডিত নারীর লাশ,রহস্য উদঘাটন পিবিআইয়ের- প্রেমিক, তার মা ও বন্ধুসহ গ্রেপ্তার ৩জন 🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ঐক্যের মাধ্যমেই গাজীপুর-৩ আসন আমাদের নেতা তারেক রহমানকে উপহার দিব — ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান (নূর)

নিজস্ব প্রতিবেদক | যায়যায় সময় 

গাজীপুর সদর উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে শোভাযাত্রা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) বিকেল ৫টায় সদর উপজেলা বিএনপির উদ্যোগে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বানিয়ারচালা (মেম্বারবাড়ী) থেকে পুষ্পদাম পর্যন্ত আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ দলের বিভিন্ন ইউনিটের হাজারো নেতাকর্মী ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড এবং বাদ্যযন্ত্র নিয়ে উল্লাসে অংশগ্রহণ করেন।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। পরে পুষ্পদাম রিসোর্টের সামনে অনুষ্ঠিত পথসভায় তিনি বলেন, “আজকের এই বিশাল জনসমাগমই প্রমাণ করে গাজীপুর জেলা বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে। এই ঐক্যের মাধ্যমেই আগামী নির্বাচনে গাজীপুর-৩ আসন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে পারব।”

তিনি আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। শত শত নেতাকর্মীর ওপর মিথ্যা মামলা ও দমন-পীড়ন চালিয়েও আমাদের দমিয়ে রাখা যাবে না। আগামী দিনে বিএনপি রাজপথে শক্তিশালী অবস্থান নিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।”

পথসভায় সভাপতিত্ব করেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আবু বকর সিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির নেতা ইসলাম উদ্দিন, সাহাব উদ্দিন, ফজল মুসুল্লী, আব্দুল বাতেন বিএসসি, মোনায়েম হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, শরিফুল ইসলাম শরিফ, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি’র সভাপতি মুজিবুর রহমান, ফখরুল ইসলাম সরকার, রাজবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শাহানুর সরকার, বিএনপি নেতা আব্দুল সামাদ আজাদ,জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম মোড়ল রিফাতসহ বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »