1. : admin :
আসন্ন ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

আসন্ন ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর 

নিজস্ব প্রতিবেদক|যায়যায় সময় 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে বিশিষ্ট শিল্পপতি ও ভাওয়ালগড় ইউনিয়ন শাখা যুব বিভাগের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় গাজীপুর জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের আমির ড. মোঃ জাহাঙ্গীর আলম।

দলীয় সূত্রে জানা যায়, সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় ভাওয়ালগড় ইউনিয়নে চেয়ারম্যান পদে মোঃ মোফাজ্জল হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনয়ন ঘোষণার পর এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে সাধারণ মানুষের কাছে ইতোমধ্যেই একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন মোঃ মোফাজ্জল হোসেন।

এ বিষয়ে মোঃ মোফাজ্জল হোসেন বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে ভাওয়ালগড় ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই। দুর্নীতিমুক্ত একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »