1. : admin :
৩০℅নির্মাণ খরচ কমাতে ইজ্জতপুরে উদ্বোধন হলো কংক্রিট ব্লক তৈরির কারখানা - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

৩০℅নির্মাণ খরচ কমাতে ইজ্জতপুরে উদ্বোধন হলো কংক্রিট ব্লক তৈরির কারখানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ১৯৬ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক:
যায়যায় সময়.কম

গাজীপুরের শ্রীপুরের ইজ্জতপুর এলাকায় শুভ  উদ্বোধন হয়ে গেল জাকারিয়া কংক্রিট হলো ব্লক ফ্যাক্টরি নামে একটি প্রতিষ্ঠান।

ইটের ভাটা থেকে নির্গত কালো ধোঁয়া ও বিষাক্ত কার্বনে পরিবেশের ক্ষতি কমাতে তৈরি হচ্ছে এই ব্লক। এসব ব্লক যেমন সাশ্রয়ী, তেমনি টেকসই। এসব চিন্তা মাথায় রেখে শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে শ্রীপুরের উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর এলাকার কাফিলাতলি গ্রামে এই কারখানাটি উদ্বোধন করেন জাকারিয়া কংক্রিট হলো ব্লক ফ্যাক্টরি প্রতিষ্ঠাতা মোঃ শাহাদাত হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকার পরিবেশ বান্ধব ও টেকসই নির্মাণ সামগ্রির বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠান বাংলাদেশ হাউজ এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট এর সার্বিক সহয়তায় পরিবেশ বান্ধব ও টেকসই নির্মাণ সামগ্রী প্রস্তুতকল্পে জাকারিয়া কংক্রিট হলো ব্লক ফ্যাক্টরী এর যাত্রা শুরু করলো।

তিনি আরো বলেন, ব্লক তৈরিতে সিমেন্ট, বালু, পাথর ও বিশেষ ক্যামিকেল ব্যবহার করা হয়। এতে কৃষিজমি ও পরিবেশের ওপর কোন ক্ষতিকর প্রভাব পরেনা।এবং নির্মাণ খরচ বাংলা ইটের তুলনায় ৩০% কম হবে।

কারণ এই ইটের কোয়ালিটি ও ফিনিশিং ভাল থাকায় প্লাস্টারে বালু, সিমেন্ট কম লাগে।ওয়াল প্লাস্টার ছাড়া ও রং করা উপযোগি হয়।পার্টিশন ওয়াল পাঁচইঞ্চি করার প্রয়োজন হয় না। আড়াই ইঞ্চি ওয়াল গাঁথুনীতেই ওয়াল মজবুত টেকসই হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও জাকারিয়া কংক্রিট হলো ব্লক ফ্যাক্টিরির উপদেষ্টা  আলহাজ্ব মো. ইফতেখারুল ইসলাম (রাজিব সিরাজি), শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও অত্র প্রতিষ্ঠান উপদেষ্টা  মিজানুর রহমান মনির,তরুণ সমাজ সেবক ও যুবলীগ নেতা কাউছার হোসেন দিপু। এছাড়া ও উপস্থিত ছিলেন,মক্কা কনস্ট্রাকশন এন্ড সাপ্লাইয়ার এর কর্ণধার মোঃ ফায়সাল ইসলাম তাঁরা,মেসার্স জহুরা নূর এন্টারপ্রাইজ বাঘের বাজার শাখার কর্ণধার শেখ মোঃ রমজান হাসান(নূর)সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলার কয়েকশ ডিলার,এজেন্ট  এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »