1. : admin :
সাংবাদিককে যারা শত্রু ভাবে, তারা দেশের শত্রু -এনডিবি চেয়ারম্যান মোমিন মেহেদী - যায়যায় সময়
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

সাংবাদিককে যারা শত্রু ভাবে, তারা দেশের শত্রু -এনডিবি চেয়ারম্যান মোমিন মেহেদী

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | যায়যায় সময় 

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, “সাংবাদিককে যারা শত্রু ভাবে, তারা মূলত দেশের শত্রু। গণমাধ্যমের কণ্ঠ রোধ করে কেউই গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে না।”

সোমবার (৮ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘গণমাধ্যমের টুটি চেপে ধরার রাজনীতি বনাম মব-এর বাংলাদেশ থেকে উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “রাজনীতির নামে একটি গোষ্ঠী এখন অপরাজনীতির পথে হাঁটছে। এরা অতীতের ফ্যাসিস্টদের পথ অনুসরণ করে ছাত্র-যুব-জনতাকে বিভ্রান্ত করছে। রাজপথে প্রকাশ্যে সাংবাদিকদের হুমকি দিয়ে তারা প্রমাণ করছে, ক্ষমতায় যাওয়ার আগেই তারা জনগণের মৌলিক অধিকারকে পদদলিত করতে প্রস্তুত।”

তিনি সকল নাগরিককে এসব ফ্যাসিস্ট মনোভাবের রাজনীতিকে ‘না’ বলার আহ্বান জানান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীন গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এ স্তম্ভকে দুর্বল করার যে কোনো অপচেষ্টা রুখে দিতে সকল নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »