1. : admin :
সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি  - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের নিকলী হাওরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে চাষ হয়েছে সরিষার। বাম্পার ফলন ও বাজারে সরিষার দাম ভালো থাকায় কৃষকদের মুখে ফুটেছে হাসি। স্থানীয় কৃষকেরা বলছেন, বোরো ধান চাষের আগে সরিষা বাড়তি ফসল হিসেবে চাষ করেন তাঁরা। এতে বোরো চাষের খরচ জোগাড় হয়ে যায়। উপজেলা কৃষি অফিস বলছে, এবার উপজেলার ৭টি ইউনিয়নে ২৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষার চাষ হয়েছে।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, ‘হাওরের কৃষকদের সরিষা চাষে আগ্রহী করতে এবার ১৫০০ কৃষককে সরিষা ও সার প্রণোদনা দেওয়া হয়। গত বছরের তুলনায় এবার ২৫০ হেক্টর জমিতে বেশি সরিষা চাষ হয়েছে। একরপ্রতি উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১৫ মণ। উপজেলার নিকলী সদর, গুরুই,ছাতিরচর,সিংপুর,জারইতলা,কারপাশা, দামপাড়া ইউনিয়নের বিভিন্ন জাতের সরিষা চাষ করা হয়। অনুকূল আবহাওয়া থাকায় সরিষার আশানুরূপ ফলন হয়েছে।

স্থানীয় কৃষকেরা জানান, এক ফসলি খ্যাত হাওরাঞ্চলে, যে বছর একটু আগে বর্ষার পানি কমে যায়, সে বছর বোরো চাষের আগে সরিষা চাষ করা যায়। এবার হাওরে সরিষার ফলন ভালো হয়েছে। বাজারে সরিষার দামও ভালো। তাই তাঁরা খুশি।

নিকলী সদর ইউনিয়নের কৃষক তোতা মিয়া বলেন, ‘বর্ষার পানি আগাম নেমে গেলে, কোনো কোনো বছর বোরো জমিতে সরিষার চাষ করি। যে বছর সরিষা চাষ করতে পারি, সে বছর আয় ভালো হয়। বোরো চাষের আগে এটা আমার বাড়তি ফসল।’

নিকলী উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন বলেন, চলতি মৌসুমে উপজেলায় সরিষার বাম্পার ফলন হয়েছে। বোরো ধান চাষের আগে কৃষকেরা সরিষা বাড়তি ফসল পেল। বাজারে সরিষার দামও ভালো, তাই কৃষকেরা খুশি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »