1. : admin :
শ্রীপুরে শ্রেণিকক্ষ সংকটে ভুগছে স্বনামধন্য 'বরামা ফাজিল মাদ্রাসা' - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

শ্রীপুরে শ্রেণিকক্ষ সংকটে ভুগছে স্বনামধন্য ‘বরামা ফাজিল মাদ্রাসা’

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬৩ বার পড়া হয়েছে

মোঃ মোজাহিদ

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরামা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় শ্রেণিকক্ষ সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। তবে পিছিয়ে নেই পড়াশোনার মান। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় জিপিএ ফাইভসহ শতভাগ পাস করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

১৯৮১ সালের পহেলা জানুয়ারিতে মো. আব্দুস সালাম বেপারীর হাত ধরে মাদ্রাসাটি প্রতিষ্ঠা লাভ করে। সূচনালগ্ন থেকে এ যাবতকাল পর্যন্ত এবছর-ই আলিম পরীক্ষায় শতভাগ পাসের গৌরব অর্জন-সহ তিনজন জিপিএ ফাইভ পেয়েছে, যা উপজেলার সকল মাদ্রাসাগুলোর মধ্যে সাফল্যের দিক দিয়ে সেরা।

বাংলাদেশে বরাবরই মাদ্রাসা শিক্ষাকে অবহেলার দৃষ্টিতে দেখা হয়। তবুও মাদ্রাসা শিক্ষার্থীরা সকল বাঁধা ডিঙিয়ে রাষ্ট্রের বিভিন্ন স্তরে পৌঁছে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। গত বছরের মার্চের ৫ তারিখ থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন জনাব আবুল কালাম আজাদ। তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন কালে নিজ উদ্যোগে এই প্রতিষ্ঠানের অবকাঠামোর ব্যাপক উন্নয়নের পাশাপাশি এখানকার শিক্ষা ব্যবস্থারও দারুণ পরিবর্তন ঘটিয়েছেন। মাদ্রাসাটিতে শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন আসলেও বাকী রয়ে গেছে অবকাঠামোগত অনেক কাজ। তাই, নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এখানকার কোমলমতি শিক্ষার্থীরা।

এসব বিষয়ে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম বলেন, ২০১৭ সালে পরিকল্পিতভাবে ৪ তলা ভিত বিশিষ্ট ১ তলা ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়, যা ২০২০ সালে তিনটি কক্ষ নির্মাণ করেই কাজের ইতি টানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে চরমভাবে শ্রেণিকক্ষ সংকটে ভুগছে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আমি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ এমপি মহোদয়সহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের আন্তরিক প্রচেষ্টায় সকল শ্রেণির পাঠদান কার্যক্রম স্বাভাবিক হবে ইনশাআল্লাহ্।

মাদ্রাসা কমিটির সভাপতি এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনূল করিম এসব সংকট প্রসঙ্গে বলেন, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের আন্তরিক প্রচেষ্টা ও হস্তক্ষেপে অবকাঠামো সহ অন্যান্য সমস্যাগুলির সমাধান মিলবে। তবে আমি আন্তরিকভাবে সভাপতি হিসবে আমার যা দায়িত্ব রয়েছে তা পালন করবো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »