1. : admin :
শ্রীপুরে গজারিয়ায় ৪৫ বছর বয়সী ব্যক্তি ইয়াবাসহ আটক, পুলিশের কাছে হস্তান্তর - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

শ্রীপুরে গজারিয়ায় ৪৫ বছর বয়সী ব্যক্তি ইয়াবাসহ আটক, পুলিশের কাছে হস্তান্তর

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের গজারিয়া এলাকার এসি আই গেট সংলগ্ন স্থান থেকে এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা।
আটকৃত ব্যক্তি হিরন মিয়া (৪৫)। তিনি একই এলাকার  মৃত. মোনতাজ উদ্দিন ওরফে মুনতার ছেলে জানিয়েছেন   প্রত্যক্ষদর্শীরা।  শুক্রবার সকাল প্রায় ১১টার দিকে তাকে ৮ পিস ইয়াবাসহ আটক করা হয় তাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা শাহীন ও সদস্য সচিব রকিব মোড়ল এবং মিনহাজ খান রিপনের নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতা রফিক ও রেজু মিয়ার সহযোগিতায় তাকে আটক করা হয়।

পরে তাকে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শ্রীপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »