1. : admin :
শ্রীপুরে কৃষকদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

শ্রীপুরে কৃষকদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গসংগঠন কৃষকদলের শ্রীপুর উপজেলা ও পৌর কমিটির নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে শ্রীপুরে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে শ্রীপুর উপজেলা ও পৌর কৃষকদলের আয়োজনে শ্রীপুর পৌর এলাকার টেংরা রাস্তার মোড় থেকে শুরু হয়ে শ্রীপুর রেলস্টেশনে এসে মিছিলটি শেষ হয়। সমাপ্তিতে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করা হয়।

শ্রীপুর উপজেলা ও পৌর কৃষকদলে নেতৃত্বে এ মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে শ্রীপুর উপজেলা ও পৌর কৃষকদলের নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়া ও আব্দুল মোতালেব। গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবীর সরকার।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা কৃষকদলের আহবায়ক প্রভাষক ডা: মুজাহিদুল কবির, শ্রীপুর পৌর আহ্বায়ক শাহজাহান মিয়া, শ্রীপুর উপজেলা সদস্য সচিব হুমায়ুন কবির, শ্রীপুর পৌর কৃষকদলের সদস্য সচিব রাহাত হাসান জুয়েল প্রমুখ।

উল্লেখ্য, কৃষকদলের কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নবগঠিত কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়েছে। শ্রীপুরের সাধারণ জনগণ নতুন কমিটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এ সময় দলের নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে সংগঠনকে আরও শক্তিশালী এবং কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »