1. : admin :
শ্রীপুরে ইভটিজিং এর ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলা,থানায় অভিযোগ। - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

শ্রীপুরে ইভটিজিং এর ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলা,থানায় অভিযোগ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে শ্রীপুরে কলেজ ছাত্রীকে ইভটিজিং এর ঘটনাকে কেন্দ্র করে মেয়ের বাড়িতে হামলা করে মারধরের ঘটনায় থানায় অভিযোগ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের তাছলিমা খাতুনের বাড়িতে এই ঘটনা ঘটেছে।

অভিযোগ সুত্রে জানা যায়,বাদী তাছলিমার মেয়ে স্থানীয় ধলাদিয়া ডিগ্রী কলেজে লেখা পড়া করে।প্রায় সময়ই তার মেয়েকে কলেজে যাওয়া আসার পথে কিছু বখাটে ছেলে বিভিন্ন ভাবে উত্ত্যেক করতে থাকে।এই বিষয়ে কলেজ ছাত্রী তার মাকে জানালে তিনি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানান।আর এই কারণে ক্ষিপ্ত হয়ে রুবেল,রাশেদ,মোফাজ্জল,খোকন,হানিফা তাদের বাড়িতে হামলা করে।

বাদী তাসলিমা বলেন,রুবেল প্রায় সময়ই আমার মেয়েকে কলেজে যাওয়া আসার পথে বিভিন্ন ভাবে উত্ত্যেক করতো।আমার মেয়ে আমাকে যখন জানায় তখন আমি স্থানীয় ব্যক্তিদের জানাই।আর তাতেই তার সঙ্ঘবদ্ধ হয়ে আমার বাড়িতে এসে আমার এবং আমার মেয়ের উপরে হামলা করে।

অভিযোগের বিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)জয়নাল আবেদিন মন্ডল জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »