1. : admin :
“রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

“রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক|যায়যায় সময় 
আসন্ন রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭-৮-৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য (মহিলা মেম্বার) পদপ্রার্থী মোছাঃ নুরুন্নাহার রাজাবাড়ী ইউনিয়নবাসীসহ সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদ মানে ত্যাগ, ভালোবাসা ও মানবতার শিক্ষা। পবিত্র ঈদুল আজহা আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। আমি চাই সমাজের গরিব, অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের মুখে হাসি ফুটুক এবং প্রতিটি পরিবার ঈদের আনন্দ ভাগাভাগি করে নিক।”
মোছাঃ নুরুন্নাহার চার ভাইয়ের একমাত্র বোন। তাঁর বাবা নূর মোহাম্মদ আলী শেখ এবং মাতা মরহুম জহুরা বেগম। বড় ভাই মাহবুবুল আলম গাজীপুর প্রেসক্লাবের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক। তিনি বর্তমানে মাই টিভির শ্রীপুর ও জয়দেবপুর প্রতিনিধি এবং যায়যায়দিন পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। মেজো ভাই জহিরুল ইসলাম প্রবাস জীবন শেষে দেশে ফিরে কৃষিকাজে সম্পৃক্ত রয়েছেন। সেজো ভাই শহিদুল ইসলাম শেখ বর্তমানে সৌদি প্রবাসী। ছোট ভাই শেখ রমজান হাসান নূর বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং গ্রীন টিভির শ্রীপুর ও জয়দেবপুর প্রতিনিধি ও যায়যায় সময়-এর বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ছাত্রজীবন থেকেই মোছাঃ নুরুন্নাহার মানবসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি রাজেন্দ্রপুর হালডোবা এলাকার ফারিয়ার লারা ফাউন্ডেশনের মাধ্যমে হতদরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবা, গর্ভবতী মায়েদের পরামর্শ ও সহায়তা, আর্থিক অনুদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। বর্তমানে চাকরির পাশাপাশি বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। পারিবারিকভাবেও তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত।
ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি আরও বলেন,
“মানুষের ভালোবাসা ও দোয়া নিয়েই আমি এগিয়ে যেতে চাই। দুঃসময়ে যেমন মানুষের পাশে ছিলাম, আগামীতেও সেবার মানসিকতা নিয়ে কাজ করে যেতে চাই ইনশাআল্লাহ।”
তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, পবিত্র ঈদুল আজহা প্রতিটি মানুষের জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও আলোর বার্তা।

সবার দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন তিনি।
মোছাঃ নুরুন্নাহার
সংরক্ষিত মহিলা সদস্য (মহিলা মেম্বার) পদপ্রার্থী
৭-৮-৯ নং ওয়ার্ড
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »