1. : admin :
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের দায়িত্বে স্থলাভিষিক্ত হলেন ভেটেরিনারি সার্জন মো. গোলাম মোর্শেদ মুরাদ - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের দায়িত্বে স্থলাভিষিক্ত হলেন ভেটেরিনারি সার্জন মো. গোলাম মোর্শেদ মুরাদ

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৪০৬ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক|যায়যায় সময় 

রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী অস্থায়ীভাবে দায়িত্বভার হস্তান্তর করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের অনুপস্থিত অবস্থায় প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে উপজেলা পর্যায়ের একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার বিধান অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে।প্রজ্ঞাপন

ওই নির্দেশনার আলোকে শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের অনুপস্থিতিতে উপজেলা (ভেটেরিনারি সার্জন, শ্রীপুর, গাজীপুর) জনাব মোঃ গোলাম মোর্শেদ মুরাদকে অস্থায়ীভাবে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমের দায়িত্ব প্রদান করা হয়েছে।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ৩৪ (১) এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী দায়িত্ব হস্তান্তর কার্যকর হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নতুনভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার প্রতি সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক সুমি রানী দাস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »