1. : admin :
ভাগিনার নির্বাচনী প্রচারে ৮ ফেব্রুয়ারি শ্রীপুর আসছেন আল্লামা মামুনুল হক - যায়যায় সময়
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে নরুণ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সিনিয়র সাংবাদিক শাহ্ সামসুল হক রিপন সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জহিরুলকে মামলায় জড়ানোর অভিযোগ গাজীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে ক্রীড়ানুরাগী সেলিম ভূঁইয়া সন্ধান চাই: গাজীপুর বানিয়ারচালা থেকে মানসিক ভারসাম্যহীন উম্মে হানী নিখোঁজ সাংবাদিক মিলন মিয়া’র বাবা মফিজ উদ্দিনের জানাযা রোববার-১১ই অক্টোবর বাদ আসর অনুষ্ঠিত হইবে। সাংবাদিক মিলন মিয়ার বাবা মফিজ উদ্দিনের ইন্তেকালে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের শোক ঘরের বাইরে তালা, ভেতরে আগুন: গাজীপুরে যুবকের মৃত্যু ঘিরে রহস্য শ্রীপুরে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল বিভাগের নতুন পরিচালক ডা. মোহাম্মদ আলী আকবর পলান

ভাগিনার নির্বাচনী প্রচারে ৮ ফেব্রুয়ারি শ্রীপুর আসছেন আল্লামা মামুনুল হক

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | যায়যায় সময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ (শ্রীপুর-সদর আংশিক) আসনে বইছে নির্বাচনী হাওয়া। এই নির্বাচনি আমেজে নতুন মাত্রা যোগ করতে আগামী ৮ ফেব্রুয়ারি (রবিবার) শ্রীপুর আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা মামুনুল হক।

সব কিছু ঠিক থাকলে ওইদিন শ্রীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। ১১ দলীয় জোট মনোনীত গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এহসানুল হকের নির্বাচনী প্রচারণায় অংশ নিতেই তার এই সফর।

পারিবারিক পরিচয় ও রাজনৈতিক প্রেক্ষাপট:

মাওলানা এহসানুল হক আল্লামা মামুনুল হকের আপন ভাগিনা এবং উপমহাদেশের প্রখ্যাত আলেম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের (রহ.) নাতি। তিনি ঢাকা কলেজের সাবেক প্রিন্সিপাল ও শ্রীপুরের কৃতি সন্তান মরহুম প্রফেসর নুরুল হকের সুযোগ্য পুত্র।

জোটের সমীকরণ:

জানা গেছে, দীর্ঘ আলোচনার পর ১১ দলীয় জোটের পক্ষ থেকে ২০টি আসন পেয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। এর মধ্যে ঢাকার নিকটবর্তী ও শিল্প সমৃদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন হিসেবে গাজীপুর-৩ আসনটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে জোট।

স্থানীয় নেতা-কর্মীরা জানান, আল্লামা মামুনুল হকের এই জনসভাকে কেন্দ্র করে শ্রীপুর ও তৎসংলগ্ন এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। রবিবারের এই জনসভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টি করবে বলে আশা করছেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »