1. : admin :
ভাওয়ালগড় ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে নির্বাচনী প্রস্তুতির বার্তা দিলেন - আলহাজ্ব আবু বকর ছিদ্দিক - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

ভাওয়ালগড় ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে নির্বাচনী প্রস্তুতির বার্তা দিলেন – আলহাজ্ব আবু বকর ছিদ্দিক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

শুভেচ্ছা বার্তা ডেস্ক|যায়যায় সময় 

পবিত্র ঈদুল ফিতরের পবিত্র ও আনন্দঘন মুহূর্তে গাজীপুর সদর উপজেলা ও ভাওয়ালগড় ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গাজীপুর সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর ছিদ্দিক।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে ত্যাগ, সংযম, ভ্রাতৃত্ব ও পারস্পরিক ভালোবাসার অনন্য শিক্ষা। এই পবিত্র দিনে তিনি মহান আল্লাহর কাছে সকলের সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

তিনি আরও বলেন, ভাওয়ালগড় ইউনিয়নের জনগণের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাওয়াই তার প্রধান লক্ষ্য। অতীতের মতো আগামীতেও এলাকার উন্নয়ন, সেবা ও জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চান।

আসন্ন ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন এবং একটি উন্নত, সমৃদ্ধ ও জনবান্ধব ইউনিয়ন গঠনে সবাইকে তার পাশে থাকার আহ্বান জানান।

তিনি সকলকে ঈদের আনন্দ পরিবার-পরিজন ও প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান এবং ঈদের এই আনন্দময় পরিবেশ চিরস্থায়ী হোক—এই কামনা ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »