1. : admin :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলা কমিটি ঘোষণা - যায়যায় সময়
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলা কমিটি ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে

রুহুল আমিন

স্টাফ রিপোর্টার

সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তারের অংশ হিসেবে এবার গাজীপুর জেলায় ৩০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

১৩ ডিসেম্বর (শুক্রবার) রাত ১০ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে গাজীপুর জেলার আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। কমিটির বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে। আগামী ছয় মাসের জন্য তাঁরা এই কমিটি অনুমোদন করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার এই কমিটিতে ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুহিমকে আহ্বায়ক করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ মহসিন উদ্দীনকে সদস্যসচিব ও উত্তরা বিশ্ববিদ্যালয়ের রবিউল হাসানকে মুখ্য সংগঠক এবং ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী বশির আহম্মেদ অপুকে মুখপাত্র করা হয়েছে। কমিটিতে ১৫ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৬ জনকে যুগ্ম সদস্যসচিব, ১৫ জনকে সংগঠক ও ২৫১ জনকে সদস্য করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »