1. : admin :
বিজিবির অভিযানে ৩ কোটি ৩৫ লাখ টাকার ভারতীয় মালামাল আটক - যায়যায় সময়
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

বিজিবির অভিযানে ৩ কোটি ৩৫ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি: সিলেটের সীমান্তবর্তী এলাকায় বিছনাকান্দি, তামাবিল, শ্রীপুর, প্রতাপপুর, পান্থুমাই এবং কালাসাদেক বিওপির অভিযানে ৩ কোটি ৩৫ লাখ টাকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি। সোমবার দিবাগত-রাতে অভিযান চালিয়ে এ মালামাল আটক করা হয় বলে নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি। আটককৃত মালামালের মধ্যে ছিল ভারতীয় শাড়ী, থান-কাপড়, রিপিটার, ডুপ্লেক্স, রেডিও সেট, কম্বল, ক্লপ জি ক্রিম, জিরা, চিনি, ঔষধ, আপেল, কমলা, বিভিন্ন প্রকার ক্রীম ও প্রসাধনী আইটেম। এসময় বাংলাদেশ থেকে পাচারকালে রসুনও আটক করে। যার প্রায় তিন কোটি পয়ত্রিশ লক্ষ আট হাজার আটশত নব্বই টাকা। এর মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলার কালাসাদেক বিওপির অভিযানে প্রায় ২ কোটি ৮৪ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করা হয়।  সীমানা পিলার ১২৪৮ এর ৬ এস এর  বাংলাদেশের অভ্যান্তরে  ভোলাগঞ্জ স্থলবন্দর এলাকায় মেজর  মোঃ নুরুল হুদার নেতৃত্বে বিজিবি বিশেষ অভিযান চালায়। এসময় বিজিবি চোরাচালানের সাথে জড়িত কাউকে আটক করতে সক্ষম হয়নি। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »