1. : admin :
বিএনপি'র একটা ভোট যদি নষ্ট হয়" তার বিচার করা হবে-জয়নাল আবেদিন রিজভী - যায়যায় সময়
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

বিএনপি’র একটা ভোট যদি নষ্ট হয়” তার বিচার করা হবে-জয়নাল আবেদিন রিজভী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৯৩ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি’র নেতাকর্মীরা কোন চাঁদাবাজি করে না, কোন জমি দখল করে না, কোন কারখানার ঝুটের ব্যবসা করে না, আগের বিএনপি আর এখনকার বিএনপি এক না। তাই কোন বিএনপি নেতাকর্মীদের দাঁড়ায় যদি কোন একটা ভোট নষ্ট হয়। তাহলে তার বিচার করা হবে বলে হুঁশিয়ারি দেন গাজীপুর সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রিজভী।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে গাজীপুর সদর উপজেলা ভবানীপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ও আহত সহ বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতা এবং বন্যায় নিহতদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, আমি অন্যায় করি না কাউকে করতেও দেব না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাধ্যমে আমরা একটা স্বাধীনতা পেয়েছি। সে স্বাধীনতা রক্ষার্থে প্রয়োজনে আমরা এখানে যারা আছি তারা জীবন দিয়ে দিব। এ সময় বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্দেশ্যে বলেন। কোথাও কোনো অন্যায় হলে আমরা যারা সুশীল সমাজের লোকজন আছি তাদের জানাবেন। আমরা আপনাদের সাথে থেকে অন্যায়কে প্রতিহত করব।

অনুষ্ঠানে ভাওয়ালগড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের যুবদলের সাংগঠনিক সম্পাদক আল-আমিন আকন্দের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ডের সভাপতি শফিকুল ইসলাম সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাওয়ালগড় ইউনিয়নের সভাপতি মজিবুর ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, দপ্তর সম্পাদক সায়েম। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাবেক বৃহত্তম মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন আহবায়ক  ফকরুল ইসলাম প্রধান,ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সদস্য দেলোয়ার হোসেন, সোহেল রানা, মোস্তফা আকন্দ, সুমন মন্ডল, শরিফুল ইসলাম আকন্দ সহ ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »