1. : admin :
বানিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি মাসুম, সহ-সভাপতি বাবু - যায়যায় সময়
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বানিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি মাসুম, সহ-সভাপতি বাবু গাজীপুরে ব্রিফকেসে খণ্ডিত নারীর লাশ,রহস্য উদঘাটন পিবিআইয়ের- প্রেমিক, তার মা ও বন্ধুসহ গ্রেপ্তার ৩জন 🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা

বানিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি মাসুম, সহ-সভাপতি বাবু

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর 

নিজস্ব প্রতিবেদক | যায়যায় সময়:
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মাসুম রানা। আর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সালাউদ্দিন আহমেদ ইমন (বাবু)

নবনির্বাচিত কমিটি গঠন উপলক্ষে বিদ্যালয়ে আয়োজিত একটি সভায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আবুবকর ছিদ্দিক, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পদপ্রার্থী শাহাবুদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিখা, বাঘের বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল গফুর ফকির, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী আরিফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী এবং ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আতাব উদ্দিন

নবনির্বাচিত সভাপতি ও সহ-সভাপতিকে উপস্থিত ব্যক্তিরা শুভেচ্ছা জানান। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, পরিবেশের উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে নতুন ম্যানেজিং কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নতুন কমিটির মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সমন্বয়ে শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »