1. : admin :
পদ্মা পাড়ে সাংবাদিকদের মিলনমেলা নতুন সংগঠন(বিএসসির) যাত্রা শুরু - যায়যায় সময়
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

পদ্মা পাড়ে সাংবাদিকদের মিলনমেলা নতুন সংগঠন(বিএসসির) যাত্রা শুরু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

মাহবুবুল আলম
নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিকদের অধিকার রক্ষায়, নির্যাতন-নীপিড়নের প্রতিরোধে দলীয় লেজুরবৃত্তিহীন
পেশাদারিত্ব নিশ্চিত করতে ৬৪ জেলার সাংবাদিকদের নিয়ে নতুন একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি) নতুন এ সংগঠনে একুশে টিভি ও জনকন্ঠ পত্রিকার প্রতিনিধি এম এ রায়হানকে আহবায়ক ও সময় টিভি ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আলপনা বেগমকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। মিনি কক্সবাজার খ্যাত দোহার মৈনটে দুদিন ব্যাপী সাংবাদিক মিলনমেলায়
এনটিভির স্টাফ রিপোর্টার আফজাল হোসেনের সভাপতিত্বে ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার গৌরাঙ্গ দেবনাথ অপুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন
বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সিনিয়র ক্রাইম রিপোর্টার অনুসন্ধানী সাংবাদিক
সংগঠনের উপদেষ্টা সাঈদুর রহমান রিমন, প্রবীণ সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী ও কাজী মিরাজসহ অন্যান্যরা বক্তারা বলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধে সুনির্দ্দিষ্ট কিছু পরিকল্পনা উপস্থাপন করা হয়। একইসাথে দলবাজিমুক্ত সাংবাদিকতা নিশ্চিতকরণ, মাঠ পর্যায়ের সাংবাদিকদের বিপন্নদশা দূর করা, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলাসহ নানা প্রস্তাব তুলে ধরেন। মিলন মেলায় আরো বলা হয় নতুন আহবায়ক কমিটি আগামী তিন মাসে বৃহত্তর ১৯ জেলায় আঞ্চলিক কমিটি গঠন করাসহ নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠনের দায়িত্ব পালন করবে। আহবায়ক কমিটি গঠনের প্রাক্কালে দুই শতাধিক সাংবাদিককে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ পাঠ করিয়েছেন, প্রথম আলো বন্ধু সভা জাতীয় কমিটির চেয়ারম্যান সাইদুজ্জামান রওশন। তাকে নবগঠিত বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)‘র ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়।
গণমাধ্যমের প্রতি শতভাগ আস্থা ফিরিয়ে আনতে সাংবাদিকদেরই ভূমিকা নিতে হবে। সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত সাংবাদিক মিলনমেলায় উপস্থাপিত মূল নিবন্ধে এ কথা প্রকাশ করা হয়।সারাদেশে কর্মরত প্রধান প্রধান গণমাধ্যমের দেড় শতাধিক সংবাদকর্মি নিয়ে আনন্দঘন পরিবেশে নৌভ্রমণ, আত্মকথা, সাংস্কৃতিক অনুষ্ঠানাদি ছাড়াও সাংবাদিকদের অস্তিত্ব রক্ষা ও নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ সমূহের ব্যাপারে বিশেষ সুপারিশমালা প্রনয়ণের সিদ্ধান্ত রয়েছে। কক্সবাজারের ৫৩ বছরের পেশাদার সাংবাদিক দৈনিক রুপালী সৈকত সম্পাদক-প্রকাশক ফজলুল কাদের চৌধুরী এ মিলনমেলার উদ্বোধন করেন।
####

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »