1. : admin :
নিকলী জি.সি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন উদ্যোগে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত  - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

নিকলী জি.সি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন উদ্যোগে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

মোঃ হাবিব মিয়া

হাওরাঞ্চল কিশোরগঞ্জ প্রতিনিধি 

কিশোরগঞ্জ নিকলী গোরাচাঁদ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন প্রস্তুতি কমিটি উদ্যোগে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (১ এপ্রিল) ২০২৫ নিকলী গোরাচাঁদ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অ্যালামনাই এসোসিয়েশন প্রস্তুতি কমিটির

আহবায়ক ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সঞ্জিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন কক্সবাজার জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ নীরব।

সকাল ১০টায় ব্যাচ ভিত্তিক র‍্যালীর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। নিকলীর ইতিহাসে প্রাক্তন শিক্ষার্থীদের সর্বযুগের সেরা র‍্যালি ছিল এটি।

অনুষ্ঠানের স্বাগতীয় বক্তব্য রাখেন অ্যালামনাই এসোসিয়েশন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকারম হোসেন শোকরানা।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

নিকলী গোরাচাঁদ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ.এম নূরুল্লা।

এছাড়াও উপস্থিত ছিলেন ১৯৪৯ ব্যাচের কারার গিয়াস উদ্দিন, ১৯৬৭ ব্যাচের বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবির, ১৯৭০ ব্যাচের বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন আহমদ ও

গোপাল কৃষ্ণ দাস, ১৯৭৮ ব্যাচের এম ছাজ্জাদুল হক, ১৯৮৩ ব্যাচের নিকলী গোরাচাঁদ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ,১৯৮৪ ব্যাচের আতিকুল ইসলাম তালুকদার হেলিম,১৯৮৭ ব্যাচের এড বদরুল মোমেন মিঠু সহ ১৯৭০ ব্যাচের থেকে শুরু করে ২০২৪ ব্যাচ পর্যন্ত অংশগ্রহণ করেন এবং প্রত্যক ব্যাচের একজন করে প্রতিনিধি এ অনুষ্ঠানে বক্তব্য দেন।

অনুষ্ঠান শেষে অ্যালামনাই অ্যাসোসিয়েশনে ৩ বছর মেয়াদী ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচন করা হয় বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সন্জিত কুমার সাহা, সাধারন সম্পাদক নির্বাচিত হন আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোকারম হোসেন শোকরানা, নির্বাহী সাধারণ সম্পাদক নির্বাচিত হন দামপাড়া কারার মাহতাব উ্দ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন কক্সবাজার জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ নীরব ও সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন ডেপুটি এটর্নি জেনারেল জামিউল হক ফয়সাল। আগামী ১২ এপ্রিলের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষনা করবে অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »