1. : admin :
নিকলীতে ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

নিকলীতে ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১৪৪ বার পড়া হয়েছে

মোঃ হাবিব মিয়া

কিশোরগঞ্জ প্রতিনিধি

“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন , জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই স্লোগানকে সামনে রেখে, কিশোরগঞ্জ নিকলীতে ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ ই মার্চ) ২০২৩ সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে নিকলী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিস আয়োজনে, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাকিলা পারভীন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মোঃ মাশুকুর রহমান জুটন,
এসময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রীতিলতা বর্মন,নিকলী থানার এস আই মোঃ জুবায়েদ, বাংলাদেশ সোনালী ব্যাংক নিকলী শাখা সিনিয়র অফিসার ঝুটন বর্মন,
,উপজেলা মহিলা বিষয়ক কার্যালরে অফিস সহকারি সাইফুল ইসলাম ,নিকলী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রহমান রিপন, নিকলী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জয়দেব আচার্য, নিকলী প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মোঃ হাবিব মিয়া, মাহফুজুর রহমান,উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ। বক্তব্য বলেন,
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন মানে নারীদের সহিংসতা প্রতিরোধে আরও সোচ্চার হওয়া। নারীদেরকে আরও সচেতন হওয়া, নারীদের নিজেদের আরও স্বাবলম্বী হতে সুযোগ গ্রহণ করা, সকল সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পদক্ষেপ নেওয়া। কারণ, পরিবার থেকে শুরু করে সকল ক্ষেত্রে নারীর অসামান্য ভূমিকা থাকলেও নারীরা এখনও নির্যাতিত হচ্ছে প্রতি পদে পদে। এখনও তাদের নিরাপত্তার জন্য মানববন্ধন করতে হয়। এখনও তাদেরকে নিরাপত্তার অভাবে পথ চলতে হয় ভয়ে ভয়ে। তাই আজকের এই দিনে চলুন আমরা আরও সচেতন হয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। এই দিবসটির যেন বিলুপ্তি ঘটে। আর যেন উদযাপন করতে না হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »