1. : admin :
নিকলীতে বিদ্যালয়ের পরিত্যক্ত ঘরে সন্ধ্যায় আগুন, সকালে মিললো রহস্যজনক গলিত কংকাল - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

নিকলীতে বিদ্যালয়ের পরিত্যক্ত ঘরে সন্ধ্যায় আগুন, সকালে মিললো রহস্যজনক গলিত কংকাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

হাওর অঞ্চল (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ 

কিশোরগঞ্জের নিকলীতে দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিত্যাক্ত

টিনশেটের পুরাতন ছাত্রাবাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গত বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা দিকে উপজেলার দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিত্যাক্ত টিনশেটের পুরাতন ছাত্রাবাসটি আগুনে পুরে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায় সন্ধ্যা দিকে হঠাৎ পরিত্যক্ত টিনশেটের পুরাতন ছাত্রাবাসটিতে আগুন লেগে যায়। প্রথমে এলাকাবাসী আগুন নিভানোর চেষ্টা করলেও পরবর্তীতে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে এবং কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনের সূত্রপাত কিভাবে হলো সে বিষয়ে এখনো কোন কিছু জানা যায়নি।

চাঞ্চল্যকর বিষয় হলো সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রনের পর তাৎক্ষনিক কোন লাশ না পাওয়া গেলেও আজ সকাল ৮টার দিকে ঘটনাস্থলে দেখা যায় গলিত একটি অজ্ঞাত মানুষের কংকাল। এ নিয়ে এলাকায় বিভিন্ন আলোচনা সমালোচনা চলছে।

সরজমিনে স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, এটি রহস্যজনক ঘটনা গতকাল সন্ধ্যায় আগুন নেভানোর সময় হতাহতের কোন ঘটেনি এবং ওই ঘর পরিত্যাক্ত, কিন্তু সকালে পচা গলিত কংকালের অবস্থা দেখে এটা রহস্যজনক মনে হচ্ছে। এ ব্যাপারে নিকলী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোঃ রুস্তম আলীর

সাথে কথা বলে জানা যায় দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিত্যাক্ত টিনশেটের পুরাতন ছাত্রাবাসে আগুন লাগার ঘটনা ঘটে আমরা আগুন নেভানোর সময় তল্লাশি করে কোন হতাহতের ঘটনা ঘটেনি৷

অপরদিকে দামপাড়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের ফেরদৌস মিয়া এ খবর শুনে ঘটনাস্থল দেখতে এসে কংকালে সাথে থাকা ওড়নার কিছু অংশ ও ঘটনাস্থলের পাশে পড়ে থাকা একটি ওড়না দেখে মৃত লাশটি তার মায়ের বলে দাবী করেন। তিনি আরো বলেন তার মা গত ৭ দিন যাবত নিখোজ। আশপাশের এলাকায় খুজলেও থানায় এ ব্যাপারে কোন জিডি করেননি বলে জানান।

নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ বলেন, উদ্ধারকৃত কঙ্কালের পরিচয় সম্পর্কে আমরা নিশ্চিত নই। সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে কঙ্কালের পরিচয় ও ঘটনার রহস্য উদঘাটনে কাজ করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »