1. : admin :
নিকলীতে ঈদের দিন ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২৫ অনুষ্ঠিত - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

নিকলীতে ঈদের দিন ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২৫ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

মোঃ হাবিব মিয়া

হাওরাঞ্চল কিশোরগঞ্জ প্রতিনিধি 

কিশোরগঞ্জ নিকলীতে ৩১শে মার্চ ২০২৫ইং ১৪৪৬ হিজরী ঈদুল ফিতরের দিন রোজ সোমবার বিকাল ২.৩০ ঘটিকায় নিকলী পুকুরপাড় মাদ্রাসা প্রাঙ্গনে নিকলী হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংঘের আয়োজনে, মাওঃ মোঃ আবে কাউছার এবং মাওঃ মোঃ আব্দুল লতিফের সঞ্চালনায়, ক্বারী মাহাবুবুল আলম এবং মোঃ এরশাদ এর ব্যবস্থাপনায়, নিকলী ঈতিহাসিক ঈদগাহের মাঠের ইমাম হযরত মাওঃ আবুল কালাম আযাদ এর সভাপতিত্বে, ১৭তম ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নিকলী উপজেলা বিএনপির সভাপতি হাজী এ্যাড. বদরুল মোমেন মিঠু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নিকলী সদর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ নজরুল ইসলাম, নিকলী পুকুরপাড় জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম। প্রতিযোগীতার দুইটি বিষয়ে ৪টি গ্রুপের মধ্যে পবিত্র কোরআন তেলাওয়াতে বড় গ্রুপে ১ম স্থান অর্জন করেন আমানুল্লাহ-পাঁচরুখী, মধ্যম গ্রুপে ১ম স্থান অর্জন করেন নাঈম আহম্মেদ-পুকুরপাড়, ছোট গ্রুপে ১ম স্থান অর্জন করেন মোঃ আমির হামজা-নানশ্রী, শিশু গ্রুপে ১ম স্থান অর্জন করেন ইশফাকুল হক শাফীন-কামারহাটি, ইসলামী গজল পরিবেশনে বড় গ্রুপে ১ম স্থান অর্জন করেন নাসিমুল হক ওয়াসিম-নগর, মধ্যম গ্রুপে ১ম স্থান অর্জন করেন মোঃ তাসমিম মাহমুদ-করিমগঞ্জ, ছোট গ্রুপে ১ম স্থান অর্জন করেন হুসাইন মাহমুদ সাকিব-ষাইটধার, শিশু গ্রুপে ১ম স্থান অর্জন করেন হিসনে হাসিন তোয়াফ-ছেত্রা এবং দর্শক পর্বে ১ম স্থান অর্জন করেন আবুল হাসেম। এ সময় উপস্থিত ছিলেন, মোহরকোনা আশরাফিয়া দাখিল মাদ্রাসার আবঃ সুপার মাওঃ মাহাবুবুর রহমান, পুকুরপাড় জামে মসজিদের ইমাম মাওঃ এ.জে.এম শাহাব উদ্দিন, মোহরকোনা আশরাফিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ দেলোয়ার হোসেন, নিকলী জি.সি. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওঃ মোঃ আব্দুল্লাহ আল-মহসিন, নিকলী নতুন বাজার সংলগ্ন জামে মসজিদের ইমাম মাওঃ জাহিদুল ইসলাম, পূর্বগ্রাম দক্ষিণহাটি জামে মসজিদের ইমাম মাওঃ হাফেজ মহিউদ্দিন, নিকলী গৌবিন্দপুর জামে মসজিদের ইমাম মাওঃ এয়াকুব আলী, পশ্চিম নিকলী তাকওয়া জামে মসজিদের ইমাম মাওঃ ক্বারী ফাইজুল ইসলাম সহ বহু ওলামায়েকেরাম এবং গন্যমান্য ব্যক্তিবর্গ । বিচারেকের দায়িত্ব পালন করেন, ঢাকা, কামাঙ্গীচর নূরে মদিনা তালিমুল কুরআন মাদ্রাসার মুহতামিম মাওঃ ক্বারী মোতাসিম বিল্লাহ, কিশোরগঞ্জ বড়বাজার শামছুদ্দিন ভূঞা মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওঃ মুফতি মিসবাহ উদ্দিন, কিশোরগঞ্জ পাগলা মসজিদের নূরুল কুরআন হাফেজীয়া মাদ্রাসার মুয়াল্লিম হাফেজ মাওঃ সাইদ আহম্মেদ। সার্বিক দায়িত্বপালন করেন, আব্দুল্লাহ সালেহী, শেখ দিদারুল আলম (সেনা), মোঃ শিহাব উদ্দিন, আজিজুল হক আনাস, মোঃ বদরুদ্দীন, মোঃ সারুয়ার, মোঃ রিয়েল, মোঃ রবিউল সহ নিকলী হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংঘের সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে সকল প্রতিযোগীদের মাঝে স্থান অনুপাতে পুরস্কার বিতরণ ও দোয়া মুনাজাত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »